যুক্তরাজ্যে তুষারপাতে স্ট্যানস্টেড বিমানবন্দরে ফ্লাইট স্থগিত

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২, ১২:৪৯ পিএম

শীতের শুরুতেই তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাজ্যের লন্ডন, ম্যান‌চেস্টার, বা‌র্মিংহাম, কা‌র্ডিফ, লুটন, নর্দাম্পটনসহ বিভিন্ন শহর। তুষারে ঢেকে গেছে পথ-ঘাট ও বিমানবন্দর। 

পরিস্থিতি এতটাই খারাপ যে যুক্তরাজ্যের স্ট্যানস্টেড বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। খবর: বিবিসি।

ভুক্তভোগী এক বিমানযাত্রী জেমস লাভ জানান, তিনি স্ট্যানস্টেডে লোগানএয়ারের একটি বিমানে কয়েক ঘণ্টা আটকে ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি সময়মতো টেক অফ পারেনি।

তুষারপাত ও ভারী কুয়াশার কারণে হিথ্রো ও গ্যাটউইকের ফ্লাইটগুলোও বাতিল বা বিলম্বিত করা হচ্ছে। 

বৈরী আবহাওয়ার কারণে স্থানীয় সময় সোমবার (১২ ডিসেম্বর) সকাল পর্যন্ত স্কটল্যান্ড, লন্ডন এবং দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের জন্য একটি হলুদ সতর্কতা রয়েছে। এতে বিমান চলাচলে ব্যাঘাত ঘটবে। খারাপ আবহাওয়ায় দ্রুতগতির ট্রেন ছেড়ে যেতে বিলম্বিত হচ্ছে। সড়কে তুষারের স্তূপে পিচ্ছিল হওয়ায় একাধিক মোটরগাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ অবস্থায় চালকদের সতর্ক অবস্থায় গাড়ির চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জাম্বিয়ায় সড়কের পাশ থেকে ২৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

হিথ্রো ও গ্যাটউইকের বিমানবন্দরে রোববার ৫০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দর সংশ্লিষ্ট মুখপাত্র জানিয়েছেন, উড়োজাহাজগুলো ডি-আইসিং করার কারণে ফ্লাইটগুলো সাময়িক স্থগিত বা বিলম্ব করা হয়। নিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিজ নিজ ফ্লাইটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হচ্ছে।


একাত্তর/জো

একশ’ বছরের বেশি সময়ের রেকর্ড ভেঙেছে দক্ষিণ কোরিয়ার তুষারপাত। এখন পর্যন্ত তীব্র শীতে একাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে আকস্মিক তুষারপাত, বজ্রবিদ্যুৎসহ ঝড় ও হিমশীতল বৃষ্টিতে অন্তত ৩৫ জনের প্রাণহানি ঘটেছে, সেই সাথে আহত হয়েছে বহু মানুষ।
প্রবল তুষারপাতে সৃষ্ট ভূমিধসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।
রাশিয়ার রাজধানী ও বৃহত্তম শহর মস্কোতে ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে বড় তুষারপাতের ঘটনা ঘটেছে। রোববার ১০ দশমিক ৭ মিলিমিটার তুষারের আস্তরণে ঢেকে যায় প্রায় ২৫১১ বর্গ কিলোমিটার আয়তনের প্রাচীন নগরীটি। 
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর