আফগানিস্তানে ভূমিধসে অন্তত ২৫ জন নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৮ এএম

প্রবল তুষারপাতে সৃষ্ট ভূমিধসে আফগানিস্তানের পূর্বাঞ্চলে নুরিস্তান প্রদেশে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের এক মুখপাত্রে বরাতে এএফপির খবরে এ তথ্য জানানো হয়েছে। ওই খবরে বলা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পাকিস্তানের সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের অধিকাংশই পাহাড়ি বনে আচ্ছাদিত এবং হিন্দুকুশ পর্বতশ্রেণীর দক্ষিণ প্রান্তে গিয়ে মিলেছে।

প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বরফের কারণে শুরুর দিকে উদ্ধার তৎপরতাও ব্যাহত হয়েছে।

প্রদেশের গণপূর্ত প্রধান মোহাম্মদ নবী আদেল বলেছেন, মেঘ ও বৃষ্টির কারণে হেলিকপ্টার ঘটনাস্থলে নামতে পারেনি। প্রদেশের একটি প্রধান সড়ক তুষারে অবরুদ্ধ হয়েছিলো। ফলে উদ্ধার অভিযান কঠিন হয়ে পড়ে।

তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রাদেশিক প্রধান জামিউল্লাহ হাশিমি এএফপিকে জানিয়েছেন, প্রায় ২০টি বাড়ি ধ্বংস হয়েছে তুষারপাতে।

এএফপি বলেছে, আফগানিস্তান বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে একটি। পাশাপাশি কয়েক দশক ধরে যুদ্ধের কারণে জর্জরিত এবং প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত চরম আবহাওয়ার জন্য ঝুঁকিপূর্ণ। মার্কিন নেতৃত্বাধীন দখলদারিত্বের পর দক্ষিণ এশীয় দেশটি একসময় মানবিক সহায়তায় ভরপুর ছিল।

কিন্তু ২০২১ সালের মাঝামাঝি তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে অর্থায়ন কমে গেছে।

একাত্তর/আরএ
গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর