পুতিনের 'প্রাকৃতিক গ্যাস ইউনিয়ন' পরিকল্পনায় উজবেক বাগড়া

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ০৮:২৪ পিএম

কাজাখস্তান ও উজবেকিস্তানের সাথ একটি 'প্রাকৃতিক গ্যাস ইউনিয়ন' সৃষ্টির পরিকল্পনা করছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তার সে পরিকল্পনায় আপাতত পানি ঢেলে দিয়েছেন উজবেক জ্বালানি বিষয়ক মন্ত্রী জুরাবেক মির্জামাখমুদভ। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কোনভাবেই উজবেকিস্তানের জাতীয় স্বার্থকে বিসর্জন দেয়া হবে না বলে জানিয়েছেন মির্জামাখমুদভ।

উজবেক সংবাদমাধ্যম কুনুজকে তিনি বলেন, রাশিয়া ও কাজাখস্তানের সাথে 'প্রাকৃতিক গ্যাস ইউনিয়নে' যোগদানের বিনিময়ে 'কোনও রাজনৈতিক শর্ত আরোপ' করতে দেবে না উজবেকিস্তান। 

প্রাকৃতিক গ্যাস ইউনিয়নে যোগ দেয়ার ব্যাপারে সাবেক সোভিয়েত প্রতিবেশি কাজাখস্তানের সাথে নভেম্বরের শেষের দিকে আলোচনা শুরু করেছিলো উজবেকিস্তান। 

উজেবকিস্তানের কিছু কিছু অঞ্চলে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় সেসব স্থানে সাম্প্রতিক সময়ে বিক্ষোভ করতে দেখা গেছে জনগণকে। 

এদিকে, কাজাখস্তানের জনসংখ্যা দুই কোটিরও কম হলেও আয়তনের দিক থেকে এটি পৃথিবীর নবম বৃহত্তম দেশ। এর উত্তরাঞ্চল রাশিয়ার কাছাকাছি হওয়ায় পাইপলাইনের মাধ্যমে সহজেই দুই দেশের মধ্যে গ্যাস সরবরাহ করা সম্ভব। 

জোটবদ্ধ হলে মধ্য এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি দুইটির মধ্যে গ্যাস রপ্তানি ও স্থানীয় সরবরাহের ব্যাপারে সহায়তা সম্ভব হবে। এছাড়াও নভেম্বরে প্রকাশিত এক রূপরেখা অনুযায়ী অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্কিত বিষয়েও ঘনিষ্ঠ সহায়তার রাস্তা সহজ করবে এই ইউনিয়ন। 

রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর প্রতিরক্ষা কাজাখস্তানের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি রাশিয়ার কিছু গণ্যমান্য ব্যক্তি আকারে-ইঙ্গিতে কাজাখস্তানকে হুমকিও দিয়েছেন। 

তবে ইউনিয়নের রূপরেখা প্রকাশের পরপরই সেখানে রাশিয়াকে যুক্ত করতে কাজাখ প্রেসিডেন্ট কাসেম জোমার্ট তোকায়েভকে প্রস্তাব দেন পুতিন। এর ফলে এই তিন দেশের পাশাপাশি চীনেও গ্যাস সরবরাহ করতে মস্কো সহায়তা করতে পারবে বলে জানান তিনি। 

প্রস্তাবিত চুক্তির প্রশংসা করে মস্কোর পক্ষ থেকে বলা হয়, হাজার হাজার কিলোমিটার দীর্ঘ পাইপলাইন না বানিয়ে কাজাখস্তান এর উত্তরাঞ্চলের জন্য রাশিয়া থেকে গ্যাস আমদানি করতে পারে, যাতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় হবে। 

বিশ্লেষকরা বলছেন, চীন, আফগানিস্তান, ইরান ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অঞ্চলের ছয় কোটি মানুষের মধ্যে কোনও ধরণের জোট বাধতে দিতে নারাজ পুতিন। তাই কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যে ইউনিয়ন গঠনের খবর শোনার পরপরই এতে হস্তক্ষেপ করতে দেরি করেননি তিনি। 

আরও পড়ুন: অরুণাচল প্রদেশে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ

এর আগে ১৯৯৪ সালে একটি 'ইউরেশিয়ান ইউনিয়ন অব নেশনস' গঠন করেছিলেন তৎকালীন কাজাখ প্রেসিডেন্ট নুরসুলতান নজরবায়েভ। তবে কিছুদিনের মধ্যেই সেটিকে মুক্তবাণিজ্য জোট থেকে রাশিয়া-নিয়ন্ত্রিত জোটে পরিণত করেন পুতিন। 

এই দফায় নিষেধাজ্ঞার কবলে থাকাকালীন পুতিন গ্যাস রপ্তানির ক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ ছেড়ে দিতে রাজি নন বলে অভিমত বিশেষজ্ঞদের। সেইসাথে এই ইউনিয়ন তাকে মধ্য এশিয়ায় চীনা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ার গ্যাস সরবরাহ করতে সাহায্য করবে বলেও হয়তো আশা করছেন তিনি। 


একাত্তর/এসজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর