ইউক্রেন চায় না রাশিয়া অলিম্পিকে থাকুক

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০১:৩৫ পিএম

চলমান পরিস্থিতিতে ২০২৪ সালের অলিম্পিকে রাশিয়া এবং বেলারুশকের খেলোয়াড়দের যোগ দিতে দেওয়া হবে কি না, তা নিয়ে তীব্র বিতর্ক চলছে।

বুধবার (১৪ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, তিনি কোনভাবেই রাশিয়ার যোগদান মেনে নেবেন না। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখের সঙ্গে আলোচনার পর একথা জানান জেলেনস্কি।

আমেরিকা জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়রা নিরপেক্ষা পতাকা ব্যবহার করলে তাদের আপত্তি নেই।

অলিম্পিক কমিটি স্পোর্টস গভর্নিং বডিগুলিকে যে নির্দেশ পাঠিয়েছে, তাতে স্পষ্ট বলা হয়েছে, ইউক্রেনে হামলা চালানোর জন্য রাশিয়া এবং বেলারুশের ওপর নিষেধাজ্ঞা আছে এবং সে কারণে ওই দুই দেশের খেলোয়াড়রা আপাতত কোন প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

কিছুদিন আগে মার্কিন প্রেডিনেস্ট জো বাইডেন জানিয়েছিলেন, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলে অলিম্পিকে যোগ দিতে পারেন। জেলেনস্কি এদিন বলেন, মস্কো যখন যুদ্ধ চালাচ্ছে, তখন এই নিরপেক্ষ পতাকার ধারণাটি অর্থহীন। রাশিয়া নিরপেক্ষ মানুষের বাঁচার অধিকারে হস্তক্ষেপ করেছে। 

ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্য, রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটরা নিরপেক্ষ পতাকা ব্যবহার করলেও তাতে রক্তের ছোপ লেগে থাকবে।

আরও পড়ুন: ২০২৩ সালে তীব্র গ্যাস সংকটে পড়তে যাচ্ছে ইইউ

রাশিয়ার মতো ‘সন্ত্রাসী দেশ’কে কোনোভাবেই এই প্রতিযোগিতায় যোগ দিতে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন জেলেনস্কি।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর