বার্লিনে বিশাল অ্যাকুরিয়াম ভেঙে ভেসে গেলো হোটেল

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ০৫:২০ পিএম

জার্মানির বার্লিনে ১০ লাখ লিটার পানি ধারণকারী একটি কাঁচের অ্যাকুরিয়াম ভেঙে ভেসে গেছে র‍্যাডিসন ব্লু হোটেলের লবি ও সামনের রাস্তাঘাট। 

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, 'অ্যাকোয়াডোম' নামের অ্যাকুরিয়ামটি ৪৬ ফুট লম্বা ও এতে বিভিন্ন প্রজাতির দেড় হাজার মাছ ছিল। 

পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় 'ভীষণ সামুদ্রিক ক্ষতি' হয়েছে ও ভাঙা কাঁচের আঘাতে দুইজন আহত হয়েছেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে হোটেলের লবিতে ও সামনের রাস্তায় বিপুল পরিমাণ ধ্বংসস্তূপ দেখা গেছে। 

image


এ দুর্ঘটনার পর হোটেলের অতিথিদের অন্যত্র সরিয়ে নিয়ে সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। 

বার্লিনের ফায়ার ব্রিগেড জানিয়েছে, ঘটনাস্থলে ১০০ জনেরও বেশি অগ্নিনির্বাপণ কর্মী কাজ করছেন। তবে কী কারণে অ্যাকুরিয়ামটি ভেঙে গেছে তা জানাতে পারেনি তারা।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলার কারণে অ্যাকুরিয়ামটি ভেঙে গেছে তেমন কোনও প্রমাণ পাওয়া যায়নি। 

image


অ্যাকুরিয়ামটি দুই বছর আগে সংস্কার করা হয়। এর ভেতরে দর্শনার্থীদের ব্যবহারের জন্য একটি স্বচ্ছ দেয়ালের লিফট রয়েছে। হোটেলের কিছু কিছু কক্ষ থেকে অ্যাকুরিয়ামটি দেখা যায় বলেও হোটেলের বিজ্ঞাপনে বলা হয়। 

২০০৩ সালে নির্মিত অ্যাকুরিয়ামটি তৈরি করতে খরচ হয়েছিলো প্রায় ১৩ মিলিয়ন ইউরো। এটিকে পৃথিবীর সবচেয়ে বড় সিলিন্ডার আকৃতির অ্যাকুরিয়ামের স্বীকৃতি দিয়েছে গিনেস কর্তৃপক্ষ। 

 

একাত্তর/এসজে

জরুরি এভিয়েশন পরিস্থিতির  কারণে জার্মানির অন্যতম প্রধান ও ব্যস্ততম নুরেমবার্গ বিমানবন্দরে সব ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম হঠাৎ স্থগিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমানবন্দর...
জার্মানি রাশিয়ার সঙ্গে একটি সরাসরি ও সহিংস সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কাজনক ঝুঁকিতে রয়েছে বলে চরম সতর্কবার্তা দিয়েছেন দেশটির বহিরাগত গোয়েন্দা সংস্থা 'বিএনডি'-র প্রধান মার্টিন ইয়েগার। সোমবার...
জার্মানির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নির্বাচনে উগ্র ডানপন্থী রাজনৈতিক দল- ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি) প্রথম স্থান অধিকার করে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। অন্যদিকে এই নির্বাচনে স্মরণকালের...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের প্রাদেশিক নির্বাচনে কট্টর ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)-র অভূতপূর্ব ও ঐতিহাসিক বিজয়ে চরম উদ্বেগ জানিয়েছেন ফরাসি সরকারের শীর্ষ...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর