বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ এখন আফশিন

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১০:২২ পিএম

বিশ্বের সবচেয়ে খাটো পুরুষ হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠলো ইরানের বাসিন্দা আফশিন ইসমায়েল গাদেরজাদেহের। 

আফশিনের উচ্চতা মাত্র ৬৫.২৪ সেমি বা ২ ফুট ১.৬ ইঞ্চি যা পূর্বতন রেকর্ডধারীর চেয়ে ৭ সেমি কম। এর আগে এই রেকর্ড ছিল কলাম্বিয়ার ৩৬ বছর বয়সী এডওয়ার্ড নিনো হার্নান্দেজের।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ২০ বছর বয়সী আফশিনের এই উচ্চতা রেকর্ড করে গিনেস কর্তৃপক্ষ।

এই উচ্চতা পরিমাপ দেয়ার জন্য আফশিন গিনেসের দুবাই অফিসে আসেন। সেখানে হেয়ার স্টাইলিস্ট ও টেইলারদের সাথে সময় কাটানোর পাশাপাশি তার বাকেট লিস্টে থাকা বিশ্বের সবচেয়ে সুউচ্চ ভবন বুর্জ খলিফা পরিদর্শন করেন।

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের বুকান কাউন্টিতে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রামে আফশিন বাবা-মার সঙ্গে বাস করেন। কথা বলেন ফার্সি উপভাষা কুর্দি এবং ফার্সি উভয় ভাষায়। মাত্র ৭০০ গ্রাম বা ১.৫ পাউন্ড ওজন নিয়ে জন্মগ্রহণ করেন আফশিন। এখন তার ওজন মাত্র সাড়ে ছয় কেজি বা ১৪.৩ পাউন্ড।

image


উত্তর ইরানে আফশিনের জীবন সহজ ছিল না। তার আকারের কারণে স্কুলে যেতে পারেননি কখনো। এছাড়াও শারীরিক অক্ষমতা তো ছিলই। সব সময় দুর্বল থাকতেন আফশিন। ছোটবেলায় সেখানে চিকিৎসাও করাতে পারেননি আফশিনের বাবা-মা। তবে আফশিনের শারীরিক দুর্বলতা থাকলেও তার কোনো মানসিক সমস্যা নেই। বর্তমানে তার বয়স ২০ বছর।

কম উচ্চতার জন্য তার বাবার মতো নির্মাণ শ্রমিকের পেশায় যেতে পারেননি আফশিন। সত্যিকারে বুকান কাউন্টির ওই প্রত্যন্ত গ্রামে আফশিনের করার মতো কোনো কাজই নেই। 

আফশিনের সময় কাটে সোশ্যাল মিডিয়া স্ক্রল করে এবং কার্টুন দেখে। আফশিন ফুটবল খেলা দেখতেও ভালোবাসেন। তার প্রিয় ফুটবল খেলোয়াড়রা হলেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী আলি দাই (ইরান) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)। 

নিজের এলাকায় আফশিন খুবই জনপ্রিয় তার আচার-ব্যবহারের জন্য। মানুষকে যতটা পারেন সবসময় সাহায্য করেন এবং হাসিখুশি থাকেন। এজন্য এলাকার মানুষও খুব ভালোবাসেন তাকে। তার এই রেকর্ডের জন্য বাবা-মা সহ প্রতিবেশীরাও খুশি।

একাত্তর/জো

সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর