চীন সীমান্তে ভারতের সেনা উপস্থিতি জোরদার

আপডেট : ২০ ডিসেম্বর ২০২২, ০৬:২৯ পিএম

চীনের সাথে একটি বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতীয় সেনার উপস্থিতি 'অভূতপূর্ব পর্যায়ে' বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

ভারত চীনকে সীমান্তের 'স্থিতিশীল অবস্থা' একপাক্ষিকভাবে পরিবর্তন করতে দেবে না বলেও মন্তব্য করেছেন তিনি। 

সোমবার (১৯ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-র আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

অরুণাচল প্রদেশে চীন সীমান্তে চীনা সৈন্যদের সাথে ভারতীয় সৈন্যদের সংঘর্ষের কিছুদিন পরই এ নিয়ে কথা বললেন জয়শঙ্কর। 

চীনা সৈন্যদের 'অবৈধ অনুপ্রবেশের' ফলেই ওই সংঘর্ষের ঘটনা ঘটেছিল বলে দাবি করেছে ভারত। 

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের জানামতে সীমান্তের পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং এই ইস্যুতে আলোচনা চালিয়ে যাচ্ছে দুই পক্ষ। 

জয়শঙ্কর বলেন, 'আজকে চীন সীমান্তে অভূতপূর্ব সংখ্যক ভারতীয় সেনা মোতায়েন করা হয়েছে। চীনা আগ্রাসন মোকাবেলা করতে এটি করা হয়েছে। এলএসিকে একপাক্ষিকভাবে পরিবর্তন করার যেকোনো চেষ্টা প্রতিহত হরতে ভারতীয় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে'। 

তবে এখন পর্যন্ত তার এসব মন্তব্যের কোনও প্রতিক্রিয়া জানায়নি চীন। 

ভারত ও চীনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার লম্বা সীমান্ত রয়েছে, যেটি লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) নামে পরিচিত। এতো দীর্ঘ সীমান্তে মাঝেমধ্যেই দুই দেশের সেনারা মুখোমুখি অবস্থানে চলে আসেন। 

এর আগে ২০২০ সালে লাদাখ অঞ্চলের গালওয়ান ভ্যালিতে দুই দেশের সৈন্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ভারতের ২০ জন ও চীনের চারজন সেনা নিহত হন। 

সীমান্তে গত এক বছরের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন সৈন্য আহত হন। তবে সংঘর্ষের পরপরই ভারতীয় সেনারা সেখান থেকে সরে যান বলে জানিয়েছে ভারত। 

আরও পড়ুন: নাৎসি বন্দিশিবিরের টাইপিস্টকে দুই বছরের কারাদণ্ড

এই ঘটনার পর ভারতের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ে আলোচনায় বিরোধী দলগুলোর দাবি নাকচ করা হলে তারা পার্লামেন্ট থেকে ওয়াকআউট করেন। 

সরকারের বিরুদ্ধে চীনের হুমকি অগ্রাহ্য করার অভিযোগ করেছেন প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। চীনা সেনারা সীমান্তে ভারতীয় সেনাদের 'মারধর' করছে বলে অভিযোগ করেছেন তিনি। 


একাত্তর/এসজে

ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় ৫০ বছর পুরোনো একটি পাঁচতলা ভবন ধসে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে। এই ঘটনায় আরও সাত জন গুরুতর আহত হয়ে হাসপাতালে...
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য স্যাক্সনি-আনহাল্টের সাম্প্রতিক প্রাদেশিক নির্বাচনে এক নজিরবিহীন রাজনৈতিক পরিবর্তন ঘটিয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল ‘অল্টারনেটিভ ফর জার্মানি’ (এএফডি)। প্রাথমিক ফলাফলে...
ধুলোর ধোঁয়াশায় আচ্ছন্ন চারপাশ, ভাঙা কংক্রিটের নিচে চাপা পড়ে থাকা তরুণদের জীবন বাঁচানোর আকুল চেষ্টা এবং জানালা দিয়ে দৃশ্যটি দেখে এক নারীর হৃদয়বিদারক চিৎকার, দিল্লির সত্য নিকেতনের ‘হোস্টেল ডেজ’ ভবন...
বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার ধারাবাহিকতায় জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষায় দুই দেশ যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...
‘বাবা, একদিন আমি বড় অফিসার হব, আর তোমার নাম উজ্জ্বল করব’- স্বপ্নের শহর দিল্লিতে পড়তে এসে বাবাকে দেওয়া এই কথাটি আর রাখা হলো না ১৯ বছর বয়সী মেধাবী তরুণ অক্ষত সিং যাদবের। দিল্লির ঐতিহ্যবাহী পিজিডিএভি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর