প্যারিসে বন্দুক হামলায় নিহত তিন, আহত তিন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ০৮:৫৭ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। 

শুক্রবার (২৩ ডিসেম্বর) গেয়ার দে লেস স্টেশনের অদূরে একটি কুর্দিশ সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এ হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারী হিসেবে ৬৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

হামলার পর স্ট্রাসবুর্গ-সেইন্ট ডেনিসের রু ডি'অঁগি এলাকা এড়িয়ে চলতে জনসাধারণের কাছে অনুরোধ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে সাত থেকে আট রাউন্ড গুলি চালানোর শব্দ পান তারা। 

পুলিশ জানায়, অল্প সময়ের মধ্যেই কোনও রকম প্রতিরোধ ছাড়া সন্দেহভাজন হামলাকারীকে আটক করেন তারা। সেইসাথে হামলায় ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: যেভাবে কড়া পাহারায় ওয়াশিংটন পৌঁছালেন জেলেনস্কি

শহরের ডেপুটি মেয়র ইম্যানুয়েল গ্রেগোয়ার এক টুইটবার্তায় বলেন, 'একটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য নিরাপত্তা বাহিনীকে ধন্যবাদ। ভুক্তভোগী ও এই নাটকের প্রত্যক্ষদর্শীদের জন্য সমবেদনা'। 

এ ঘটনায় হত্যা ও সহিংসতার অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্যারিসের প্রসিকিউটরের দপ্তর। তবে হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। 


একাত্তর/এসজে


যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
দক্ষিণ আফ্রিকায় আলাদা দুই বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে জোহানেসবার্গের পশ্চিমে একটি পানশালায় ১৭ জন এবং কেপটাউনের কাছে আরেকটি বিনোদনকেন্দ্রে ১০ জন নিহত হন।
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর