দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত আট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:২০ পিএম

দক্ষিণ আফ্রিকার বোকসবার্গ শহরের একটি হাসপাতালের কাছে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। 

শনিবার (২৪ সকালে) সকাল সাড়ে ছয়টার দিকে ট্যাম্বো মেমোরিয়াল হাসপাতাল থেকে প্রায় ১০০ মিটার দূরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর হাসপাতালের ছাদ ধসে পড়ায় রোগীদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়। 

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্যাংকারটিতে করে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বহন করে নিয়ে যাওয়া হচ্ছিলো। 

জরুরী সহায়তা বাহিনীর মুখপাত্র উইলিয়াম নতলাদি জানান, সাবওয়ে ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় ট্যাংকারটি আটকে যায়। এসময় ঘর্ষণের কারণে সেটিতে আগুন ধরে যায়। 

আরও পড়ুন: ইতিহাসের শীতলতম ক্রিসমাস ইভ দেখছে যুক্তরাষ্ট্র

তবে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নেভাতে কাজ করার সময় সেখানে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে একটি ফায়ার ইঞ্জিন ও দুটি গাড়ি ধ্বংস হয়ে যায়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে বিস্ফোরণ ঘটতে ও ব্রিজটি আগুনে পুড়তে দেখা গেছে। 


একাত্তর/এসজে

চীন সংলগ্ন উত্তর-পূর্ব মিয়ানমারের শান রাজ্যে একটি ভয়াবহ খনি বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ নিহত এবং বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গত রোববার দুপুরের দিকে শান রাজ্যের কাওং তাত...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের একটি কাগজ তৈরির কারখানায় কেমিক্যাল ট্যাংক বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার উদ্ধারকারী দল নিখোঁজ থাকা বাকি ৯ জনের মরদেহ উদ্ধার করলে এই...
ভূমধ্যসাগরের গভীরে সলিল সমাধি হওয়া একটি রুশ কার্গো জাহাজকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। সিএনএন’র এক সাম্প্রতিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘উরসা মেজর’ নামের ওই জাহাজটি সম্ভবত সাবমেরিনে...
চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর