চীনে আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১

আপডেট : ০৫ মে ২০২৬, ১১:৪২ এএম

চীনের মধ্যাঞ্চলে একটি আতশবাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (৫ মে) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি এক প্রতিবেদনে জানায়, সোমবার বিকেল ৪টা ৪৩ মিনিটে হুনান প্রদেশের লিউইয়াং শহরে অবস্থিত ‘লিউইয়াং হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানি’তে এ বিস্ফোরণ ঘটে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একের পর এক বিস্ফোরণের সঙ্গে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ঘটনাস্থলটি পাহাড়বেষ্টিত একটি গ্রামীণ এলাকা।

পরদিন সিসিটিভির ড্রোন ফুটেজে দেখা যায়, আগে যেখানে ভবন ছিল সেখানে এখন ধ্বংসস্তূপ পড়ে আছে এবং ধোঁয়া উড়ছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন এবং খননযন্ত্র দিয়ে ধ্বংসাবশেষ সরাচ্ছেন। 

অনেক ভবনের ছাদ উড়ে গেছে। কিছু জায়গা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে।

Blast at fireworks factory in China's Hunan kills 21 | FMT

সিসিটিভি জানায়, উদ্ধারকাজে সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। ৪৮০ জনের বেশি উদ্ধারকর্মী ঘটনাস্থলে কাজ করছেন।

ঘটনাস্থলের আশপাশে তিন কিলোমিটার এলাকা ঘিরে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আশপাশের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়েছে।

পুলিশ কারখানার মালিকপক্ষ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আটক করেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিসিটিভি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং আহতদের দ্রুত চিকিৎসা এবং নিখোঁজদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।

লিউইয়াং শহরটি চীনের আতশবাজি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র। দেশটির মোট উৎপাদনের প্রায় ৬০ শতাংশ এবং রপ্তানির প্রায় ৭০ শতাংশ আতশবাজি এখানেই তৈরি হয়।

চীনে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণে শিল্প দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত বছর হুনান প্রদেশেই আরেকটি আতশবাজি কারখানার বিস্ফোরণে নয়জন নিহত হয়। ২০২৩ সালে তিয়ানজিন শহরের একটি বিস্ফোরণে তিনজন নিহত হন।

এছাড়া, চলতি বছরের ফেব্রুয়ারিতে হুবেই ও জিয়াংসু প্রদেশে পৃথক আতশবাজির দোকানে বিস্ফোরণে যথাক্রমে ১২ ও ৮ জন নিহত হয়।

আরবিএস
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর