ইতিহাসের শীতলতম ক্রিসমাস ইভ দেখছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

ভয়াবহ শীতকালীন ঝড় ও তুষারপাতের প্রকোপে ইতিহাসের শীতলতম ক্রিসমাস ইভ দেখছে যুক্তরাষ্ট্র। এর ফলে লাখ লাখ আমেরিকানের দৈনন্দিন জীবন বিপর্যস্ত ও বড়দিনের ভ্রমণের পরিকল্পনা ভেস্তে গেছে। 

শনিবার (২৪ ডিসেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মন্টানায়, মাইনাস ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এটি এই শহরে ক্রিসমাস ইভে সবচেয়ে কম তাপমাত্রার রেকর্ড। 

এছাড়াও ফ্লোরিডা ও জর্জিয়ার রাজধানী ট্যলাহাসি ও আটলান্টা শহরেও ইতিহাসের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ওয়াশিংটন ডিসিতে এর চেয়ে বেশি ঠাণ্ডা ২৪ ডিসেম্বর দেখা গেছে ১৯০৬ সালে। 

আগামী এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ অঞ্চল তীব্র ঠাণ্ডা বাতাস ও তুষারপাতে আবৃত থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। 

ভারী তুষারপাত ও ঠাণ্ডা বাতাসে সৃষ্ট এই 'সাইক্লোন বম্ব'-এর সাথে আর্কটিক তুষার যুক্ত হয়ে আক্রান্ত অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ, রাস্তাঘাট ও বাণিজ্যিক এয়ার ট্রাফিকে বিঘ্ন ঘটাবে। 

আরও পড়ুন: প্রিন্স অ্যান্ড্রুকে প্রাসাদ থেকে বের করে দিলেন রাজা চার্লস

চরম আবহাওয়ার ফলে দেশটিতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বরফে গাড়ির চাকা পিছলে সড়ক দুর্ঘটনায় পড়ে। 

এ আবহাওয়ার কারণে কানাডা সীমান্ত থেকে মেক্সিকো সীমান্ত পর্যন্ত এবং উপকূল থেকে উপকূলজুড়ে ২৪ কোটি মানুষকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছেন ১৫ লাখ মানুষ। দেশজুড়ে বাতিল করা হয়েছে পাঁচ হাজার ৭০০রও বেশি ফ্লাইট। 


একাত্তর/এসজে

জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর