সরকারবিরোধী আন্দোলন

মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলে জিতলেন ইরানি র‍্যাপার

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ০২:৪৭ পিএম

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জেরে মৃত্যুদণ্ড পাওয়া এক র‍্যাপারের আপিল আবেদন আদালতে গৃহীত হয়েছে। তবে একই শাস্তির বিরুদ্ধে করা আরেক ব্যক্তির আপিল খারিজ করে দিয়েছে আদালত। 

শনিবার (২৪ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগ জানিয়েছে, সামান সায়েদি নামের ওই র‍্যাপারের আপিল আবেদন গ্রহণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। কারণ হিসেবে তদন্তে ত্রুটি থাকার কথা বলা হলেও এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। 

বিক্ষোভকারীদের সমর্থন দিয়ে অনলাইনে লেখালেখি ও জ্ঞান লেখা সায়েদিকে 'আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার' অভিযোগে অভিযুক্ত করা হয়। সেইসাথে কথিত 'দাঙ্গার' সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যা ও ফাঁকা গুলি ছোঁড়ার অভিযোগও করা হয় তার বিরুদ্ধে। 

গত সপ্তাহে শোনা গিয়েছিল, কারাগারে বসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন সায়েদি। শিগগিরই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পাড়ে বলেও শোনা যাচ্ছিলো। 

শনিবারের ঘোষণায় বিচার বিভাগ প্রথমে জানায়, মোহাম্মদ গোবাদলু নামের আরও এক ব্যক্তির আপিল আবেদন সফল হয়েছে। তবে পরে তারা জানায়, তার আবেদনটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: করোনা পরিসংখ্যান প্রকাশ বন্ধ করলো চীনা স্বাস্থ্য কমিশন 

২২ বছর বয়সী গোবাদলুর বিরুদ্ধে গাড়িচাপা দিয়ে নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে হত্যার অভিযোগ আনা হয়। তার মৃত্যুদণ্ড তাৎক্ষণিকভাবে রহিত করার আহবান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 

পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভের সাথে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শিগগিরই আরও দুই ডজনেরও বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।  


একাত্তর/এসজে

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর