যুক্তরাষ্ট্রের দেয়া হিমার্স রকেট হামলা, ৬৩ রুশ সেনা নিহত

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৩, ০৯:০০ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে তাদের নিয়ন্ত্রিত দোনেৎস্ক অঞ্চলের মাকিভকা এলাকায় অস্থায়ী এক সেনাঘাঁটিতে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছেন বলে স্বীকার করেছে রাশিয়া। 

সোমবার (২ জানুয়ারি) এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার (৩১ ডিসেম্বর) ওই হামলায় যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ছয়টি হিমার্স রকেট ছোড়া হয় যার দুইটিকে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করা গেছে বলেও জানায় রুশ কর্তৃপক্ষ। খবর: এএফপি।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগ দাবি করেছে, ওই হামলায় প্রায় ৪০০ রুশ সেনা নিহত হয়েছেন।

ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ জানায়, ক্ষেপণাস্ত্রটি রুশ অধিকৃত মাকিভকা শহরের একটি স্কুল ভবনকে টার্গেট করে নিক্ষেপ করা হয় যা রুশ সৈন্যরা ব্যারাক হিসেবে ব্যবহার করছিল।

নতুন বছরের প্রাক্কালে এ ঘটনাকে বড় ধরনের ক্ষতি বলে মনে করছে রাশিয়া। কিয়েভও হামলার দায় স্বীকার করেছে। 

রাশিয়া–ইউক্রেন যুদ্ধে মস্কো এ পর্যন্ত তাদের প্রাণহানির যেসব সংখ্যা প্রকাশ করেছে, তার মধ্যে এটিই এক হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা

সোমবার (২ জানুয়ারি) রাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে বলেন, তাদের বাহিনীই মাকিভকায় হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামের ১০টির মতো ইউনিট ধ্বংস ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তবে মাকিভকাতে ঠিক কতজন নিহত হয়েছেন, সে সংখ্যা জেনারেল স্টাফ নিশ্চিত করেননি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে বলে জানান তিনি।

আরও পড়ুন: পাকিস্তানে প্লাস্টিকের ব্যাগে রান্নার গ্যাস বিক্রি!

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় খারকিভ অঞ্চলের প্রধান ওলেগ সিনেগুবোভ বলেন, ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর এবং আশপাশের অঞ্চলে আবারও রুশ ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে হামলায়।


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর