তুরস্কের সঙ্গে বুলগেরিয়ার গ্যাসচুক্তি

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:০৮ পিএম

রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে যাওয়ার পর প্রভূত সমস্যায় পড়েছিল বুলগেরিয়া। এবার তুরস্কের ট্রানসিট নেটওয়ার্ক ব্যবহার করবে তারা। বলা হচ্ছে, এটি একটি ঐতিহাসিক চুক্তি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৩ বছরের জন্য চুক্তিটি সই করা হয়েছে।

নতুন এ চুক্তির ফলে বছরে এক দশমিক পাঁচ বিলিয়ন কিউবিক মিটার গ্যাস তুরস্কের ভিতর দিয়ে বুলগেরিয়ায় নিয়ে যাওয়া সম্ভব হবে।

তুরস্কের সরকারি গ্যাস কোম্পানির নাম বোটাস। তরলিকৃত গ্যাস ব্যবহারে বুলগেরিয়ার সমস্যা ছিল। ওই গ্যাস সাপ্লাই করার ব্যবস্থা তাদের ছিল না। এবার তুরস্কে সে কাজ হয়ে যাবে।

তুরস্ক থেকে সরাসরি বুলগেরিয়ার কাছে গ্যাস যাবে। বস্তুত, বিদেশের যে সব জায়গা থেকে বুলগেরিয়া গ্যাস সংগ্রহ করে, তা-ও তুরস্কের মাধ্যমে তাদের কাছে এসে পৌঁছাবে।

আরও পড়ুন: ইউরোপে শীতকালে রেকর্ড গরম

বুলগেরিয়া-সহ একাধিক পূর্ব ইউরোপের দেশ রাশিয়ার গ্যাসের উপর সম্পূর্ণ নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা জারি হতে থাকে। তারই জেরে এপ্রিল মাসে বুলগেরিয়ায় রাশিয়ার গ্যাস আসা বন্ধ হয়ে যায়। বুলগেরিয়া অত্যন্ত সমস্যায় পড়ে।

পরে আজারবাইজান থেকে তারা গ্যাস আনানোর ব্যবস্থা করে। কিন্তু তাতেও প্রয়োজনীয় গ্যাস মিলছিল না। তুরস্কের সঙ্গে তাদের চুক্তি ঐতিহাসিক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর