যুক্তরাষ্ট্রের আদালতে বলিভিয়ার সাবেক মন্ত্রীর কারাদণ্ড

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০৩:২৫ পিএম

যুক্তরাষ্ট্রের আদালত বলিভিয়ার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আর্তুরো মুরিলোকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে৷ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানিকে ঘুসের বিনিময়ে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে লাভজনক চুক্তিতে সহায়তার অভিযোগে তাকে এ শাস্তি দেয়া হয়৷

বুধবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্ট তার বিরুদ্ধে এ রায় দেয়৷ খবর ডয়চে ভেলের।

আর্তুরো মুরিলো ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত সাবেক প্রেসিডেন্ট জিয়ানে আনেজের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন৷

২০১৯ সালে আন্দোলনের মুখে ইভো মোরালেস পদত্যাগ করার পর জিয়ানিনে আনেজ সরকার গঠন করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর কট্টর ডানপন্থী আর্তুরো মুরিলো নানা ধরনের বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনায় আসেন৷

আর্তুরো মুরিলোকে ২০২১ সালের মে মাসে তার সাবেক সহকারী সার্জিয়ো মেনডেজ মেনডিজাবাল ও যুক্তরাষ্ট্রের তিন ব্যবসায়ীসহ ফ্লোরিডায় গ্রেপ্তার করা হয়৷

এক মাস পর মেনডিজাবাল এবং তিন ব্যবসায়ীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানিকে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ঘুসের বিনিময়ে চুক্তি সম্পাদনে সহায়তা করার অভিযোগ প্রমাণিত হয়৷

তদন্তকারীরা বলছেন, ওই চুক্তির ফলে ফ্লোরিডা ভিত্তিক ব্রাভো ট্যাকটিক্যাল সলিউশন কোম্পানি বলিভিয়া সরকারকে ৫৬ লাখ ডলারের কাঁদানে গ্যাস ও প্রাণঘাতী নয় এমন কিছু অস্ত্র সরবরাহের কাজ পেয়েছিল৷

আরও পড়ুন: শতাব্দীর সবচেয়ে নাটকীয় দিন দেখলো মার্কিন কংগ্রেস

ব্রাজিল থেকে ৩৩ লাখ ডলারে সবকিছু কিনতে পারায় ব্রাভো ট্যাকটিক্যাল সলিউশন কোম্পানির যে বিপুল লাভ হয়, সেই লাভ থেকে মুরিলোকে মিয়ামির এক বাসায় এক লাখ ৩০ হাজার ডলার দেয়া হয়৷ তবে তদন্তকারীরা জানান, যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিটির কাছ থেকে সব মিলিয়ে মোট পাঁচ লাখ ডলার নিয়েছেন আর্তুরো মুরিলো৷

বলিভিয়ার বর্তমান সরকার যুক্তরাষ্ট্রে মুরিলোর সাজা হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে৷ সে দেশের অ্যাটর্নি জেনারেল উইলফ্রেডো চাভেজ সাংবাদিকদের বলেছেন, ‘ন্যায় বিচার কথা বলেছে৷’


একাত্তর/আরএ

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর