শতাব্দীর সবচেয়ে নাটকীয় দিন দেখলো মার্কিন কংগ্রেস

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

ষষ্ঠবারের মতো ভোট গ্রহণের পরও স্পিকার নির্বাচনে ব্যর্থ হয়েছে মার্কিন হাউজ অব রিপ্রেজেনটেটিভস বা প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত ১০০ বছরে এমনটা আগে ঘটেনি। ১৯২৩ সালের পর এবারই প্রথম যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ প্রথম রাউন্ডের ভোটে স্পিকার নির্বাচন করতে পারল না। এ নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে মার্কিন কংগ্রেস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, স্থানীয় সময় বুধবার রাতে অনুষ্ঠিত ভোটে কেউই প্রতিনিধি পরিষদের স্পিকার হতে পারেননি। 

স্পিকার নির্বাচনের দ্বিতীয় দিনে তিন দফা ভোটগ্রহণ করা হয় কিন্তু কোনোবারই সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাকার্থি প্রয়োজনীয় সংখ্যক ২১৮টি ভোট পাননি। ফলে আবারও প্রতিনিধি পরিষদের অধিবেশন মুলতুবি করা হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার আবার অধিবেশন শুরু হবে এবং স্পিকার নির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে।

এদিকে ভোটগ্রহণের দ্বিতীয় দিনে কেভিন ম্যাকার্থির সমর্থন আরও কমেছে। প্রথম দিন তিনি দুই দফায় ২০৩ এবং তৃতীয় দফায় ২০২টি করে ভোট পান কিন্তু বুধবার তিনি ভোট পেয়েছেন ২০১টি। 

রিপাবলিকান দলে দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দিলেও ম্যাকার্থি দলের কংগ্রেসম্যানদের কাছে সার্বজনীন গ্রহণযোগ্যতা পাননি। এমনকি কেভিন ম্যাকার্থির পক্ষে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন থাকলেও তিনি স্পিকার নির্বাচিত হওয়ার মতো প্রয়োজনীয় ভোট পাচ্ছেন না।

আরও পড়ুন: গাইবান্ধা-৫ উপনির্বাচনে কোনো অনিয়ম হয়নি: সিইসি

মার্কিন প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দল থেকে স্পিকার নির্বাচিত হওয়ার কথা। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকান কংগ্রেসম্যানের বিরোধিতার কারণে সেটি দুই দিনে সম্ভব হয়নি। এ কারণে প্রতিনিধি পরিষদের স্বাভাবিক কার্যক্রম শুরু করা যায়নি এবং প্রতিনিধি পরিষদের সদস্যেদেরও শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি।

অন্যদিকে স্পিকার নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অনেকটা আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য সংখ্যালঘু ডেমোক্র্যাট দলের পক্ষ থেকেও প্রার্থী দেয়া হয়েছে। দলটির প্রতিনিধি পরিষদে সদস্য রয়েছেন ২১২ জন এবং তারা সবাই ডেমোক্র্যাটিক প্রার্থী হাকিম জেফ্রিসকে ভোট দিয়েছেন।


একাত্তর/আরবিএস  

আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর