মেক্সিকোতে মাদক চক্রের সহিংসতায় সেনাসহ নিহত ২৯

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ১২:১৮ পিএম

মেক্সিকোর মাদক চক্রের প্রধান ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় শুরু হওয়া সহিংসতায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য।

শুক্রবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল এসব তথ্য জানান। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে মেক্সিকোর কুখ্যাত কারাবন্দী মাদক সম্রাট ‘এল চাপো’ গুজম্যানের ছেলে গুজম্যান লোপেজকে আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। 

এর জেরে কয়েক ঘণ্টা ধরে অপরাধী দলের সদস্যদের সঙ্গে গোলাগুলি চলে বলে সান্দোভাল জানিয়েছেন। মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, গুজম্যান লোপেজকে যুক্তরাষ্ট্রে হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই। 

মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী মার্সেলো এবরার্ড জানিয়েছেন, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর আমেরিকায় গুজম্যানের নামে গ্রেফতারি পরোয়ানা বেরিয়েছিল। কিন্তু সে দেশের আইনি বাধ্যবাধকতার জন্য তাঁকে আমেরিকার হাতে তোলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। 

তা ছাড়া গুজম্যানের বিরুদ্ধে মেক্সিকোতেও একাধিক মামলা চলার বিষয়টিকে তাঁকে দেশে রাখার যুক্তি হিসাবে দেখিয়েছেন তিনি। শুক্রবার ওভিদিওকে আদালতে তোলা হলে যুক্তরাষ্ট্রীয় আদালতের বিচারক গুজম্যানের প্রত্যর্পণের বিষয়টি স্থগিত রাখেন।

ওভিদিওর বাবা ‘এল চাপো’ কুখ্যাত মাদক পাচারকারী। ২০১৫ সালের ১১ জুলাই তিনি জেলের সুড়ঙ্গ দিয়ে মোটরবাইক চেপে পালিয়ে যান। এই ঘটনার চার বছর পর তিনি আমেরিকায় ধরা পড়েন। সেখানে তাঁর জেল হেফাজত হয়। 

মেক্সিকোর অপরাধ জগত ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ৬৫ বছর বয়সী জোয়াকুইন গুজমান ‘এল চ্যাপো’ নামে পরিচিত, যার আক্ষরিক বাংলা অর্থ ‘পিচ্চি’ বা ‘ছোটো’। তার ছেলে ওভিদিও গুজমানেরও একটি বিশেষ নাম আছে। ‘এল র‍্যাটন’ বা ‘ইঁদুর’ নামে পরিচিত তিনি।

মেক্সিকোর সেনাবাহিনীর একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ সিনালোয়ার রাজধানী কুলিয়াকান থেকে ওভিদিওকে গ্রেপ্তার করে রাজধানী মেক্সিকো সিটিতে নিয়ে আসে। সামরিক বাহিনীর একটি বিমানে তাকে রাজধানীতে আনা হয়।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুইস ক্রিসেনসিও স্যান্দোভাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, সামরিক বাহিনীর ১০ জন সদস্য তাদের দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ জন। এছাড়া নিহতদের বাকি ১৯ জন গুজমান গ্যাংয়ের সদস্য।

২০১৬ সালে মেক্সিকোর সামরিক বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী সন্ত্রাসী গ্যাংটি চালাতেন জোয়াকুইন গুজমান। মাদক ব্যবসায়ী হিসেবে গুজমান ও তার গ্যাংয়ের উত্থান ঘটেছিল এই সিনালোয়া প্রদেশেই।

হেরোইন-কোকেন-গাঁজার পাশাপাশি গত কয়েক বছর ধরে ফেন্টানাইল নামের একটি সিনথেটিক মাদকের ব্যবহার বন্যার মতো ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র-কানাডা-ইউরোপে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী মাদক হেরোইনের চেয়েও ৫০ গুণ বেশি শক্তিশালী এই ফেন্টানাইল।

আরও পড়ুন: শ্রেণীকক্ষে শিক্ষককে গুলি করে আটক শিশু শিক্ষার্থী

৬৫ বছর বয়সী জোয়াকুইন গ্রেপ্তার হওয়ার পর থেকে তার ছেলে ওভিদিও বাবার মাদকব্যবসা দেখাশোনা করতেন। তার অধীনে সিনালোয়াতে অন্তত এক ডজন ল্যাব পরিচালনা করত গুজমান গ্যাং। এসব ল্যাবে ফেন্টানাইলসহ বিভিন্ন মাদক প্রস্তুত করা হতো।

মেক্সিকোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ‘ওয়ান্টেড’ তালিকায়ও আছেন ওভিদিও। তবে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর এক বার্তায় জানিয়েছেন, কারাবন্দী হিসেবে ওভিদিওকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কোনো পরিকল্পনা আপাতত সরকারের নেই।


একাত্তর/এসজে

মেক্সিকো সরকার জানিয়েছে, তাদের নিরাপত্তা বাহিনী দেশটির সবচেয়ে মোস্ট ওয়ান্টেড কার্টেল প্রধানকে নির্মূল করেছে। এই ঘটনার পর বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক সহিংসতার ছড়িয়ে পড়েছে; কার্টেল সদস্যরা তাদের...
মেক্সিকোর শক্তিশালী ও দুর্ধর্ষ 'জালিস্কো নিউ জেনারেশন কার্টেল' (সিজেএনজি) প্রধান নেমেসিও ‘এল মেঞ্চো’ ওসেগুয়েরা সেরভান্তেসকে নির্মূল করার অভিযানে যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে বলে...
মেক্সিকোর সংগঠিত অপরাধ জগতের ইতিহাসে যে অল্প ক’জন ব্যক্তির নাম স্থায়ী প্রভাব ফেলেছে, তাদের মধ্যে অন্যতম হলেন নেমেসিও ওসেগুয়েরা সেরভান্তেস, যিনি ‘এল মেঞ্চো’ নামেই বেশি পরিচিত। তার সম্পর্কে খুব অল্প...
আমেরিকার প্রতিবেশী ও এবারের বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক মেক্সিকোতে দুর্ধর্ষ এক মাদক চক্র ও অপরাধী গোষ্ঠির প্রধানসহ বেশ কয়েকজন শীর্ষ সদস্যকে হত্যার ঘটনায় দেশটি জেড়ে রীতিমতো নরক গুলজার চলছে।...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর