৫০ হাজার বছরে একবার আসা ধূমকেতু দেখবে পৃথিবী

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৩:১৪ পিএম

৫০ হাজার বছরে একবার পৃথিবী ও সূর্যের কাছে আসে এমন একটি ধূমকেতু আগামী সপ্তাহগুলোতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই ধূমকেতুটি দেখা যাবে। 

শনিবার (৭ জানুয়ারি) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ধূমকেতুটি পৃথিবীর সবচেয়ে নিকটে থাকবে। তখন বাইনোকুলারের সাহায্যে বা খালি চোখেই রাতের আকাশে এটি দেখা যাবে, যদি শহরাঞ্চলের বৈদ্যুতিক আলো বা চাঁদের আলো বেশি উজ্জ্বল না হয়। 

তবে ওই সময়ে পূর্ণিমার কারণে ধূমকেতুটি দেখা কঠিন হয়ে পড়তে পারে বলে ২১ ও ২২ জানুয়ারি এটিকে দেখার সবচেয়ে ভালো সময় হতে পারে বলে জানিয়েছেন প্যারিস অবজারভেটরির জ্যোতিরপদার্থবিদ নিকোলাস বিভার। 

ক্যালিফোর্নিয়াভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটির নাম অনুসারে ধূমকেতুটির নাম রাখা হয়েছে সি/২০২২ ই৩ (জেডটিএফ)। গত বছরের মার্চে জুপিটারকে অতিক্রম করার সময় এটিকে প্রথম লক্ষ্য করে জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি। 

বিভার জানান, ধূমকেতুটি বরফ ও ধুলাবালির সমন্বয়ে গঠিত এবং এটি এক ধরণের সবুজাভ আলো বিকিরণ করে। 

ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। অর্থাৎ পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি। 

এর আগে ২০২০ সালের মার্চে নিওওয়াইজ ও ১৯৯৭ সালে হেল-বপ নামের ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল। হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার। 

তবে আকারে ছোট হলেও এই ধূমকেতুটি পৃথিবীর অনেক কাছে আসবে বলে সেটিকে খালি চোখে দেখতে পাওয়া যাবে। 

আরও পড়ুন: বিশ্বের শীর্ষ মানবপাচারকারী গ্রেপ্তার

এই ধূমকেতুটি উর্ট মেঘ থেকে এসেছে বলে ধারণা করা হয়, যেটি পৃথিবীর সৌরজগতের চারপাশে অবস্থিত রহস্যময় বরফ দিয়ে গঠিত বিশাল গোলক। 

এর আগে এই ধূমকেতুটি সর্বশেষ পৃথিবীর কাছে এসেছিলো প্রায় ৫০ হাজার বছর আগে, আপার প্যালিওলিথিক যুগে। 


একাত্তর/এসজে


শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের বেলার দৈর্ঘ্য ছিল গড়ে ১৩ ঘণ্টারও কম। তবে এটি ধীরে ধীরে বাড়ছে, আর এর পেছনে প্রধান কারণ হলো চাঁদ এবং পৃথিবীর মহাসাগরের মধ্যে সম্পর্ক।মানব ইতিহাসের পুরোটা জুড়ে...
মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই...
৫০ হাজার বছর পর আবার দেখা দিয়েছে ‘অ্যা রেয়ার গ্রিন কমেট’ নামের ধূমকেতু। ভারতের কাশ্মীরে লাদাখের আকাশে এটিকে সম্প্রতি দেখা গেছে। অ্যাস্ট্রোফোটোগ্রাফারেরা ইতোমধ্যেই এর সুন্দর আকর্ষণীয় ছবিও...
৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C-2022 E3...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর