৫০ হাজার বছর পর দেখা মিলবে এক ধূমকেতুর

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১০:৫১ এএম

৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। 

এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C-2022 E3 (ZTF)। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, ধূমকেতুটি ময়লা, এমিট এবং সবুজ রঙের আভা দিয়ে তৈরি। 

এক বছর, দুই বছর বা এক হাজার বছর নয়, প্রায় ৫০ হাজার বছর পর পৃথিবীর পাশ দিয়ে যাবে C-2022 E3 (ZTF) নামের একটি ধূমকেতু। 

২০২২ সালের মার্চ মাসে ওয়াইড ফিল্ড সার্ভে ক্যামেরা ব্যবহার করে প্রথম দেখা গিয়েছিলো ধূমকেতুটি। দীর্ঘ সময় পেরিয়ে ধূমকেতুটি এবার পৃথিবীর কাছে আসছে। 

ধূমকেতুটি ১২ জানুয়ারি সূর্যের সব থেকে কাছে আসবে। এরপর ১ ফেব্রুয়ারি পৃথিবীর কাছাকাছি আসতে পারে। যদিও ধূমকেতুর উজ্জ্বলতা অস্পষ্ট। 

নাসা বলছে, যত সময় গড়াবে, ততই এটি স্পষ্ট হবে। ভালো মানের দূরবীন ছাড়াও খালি চোখে এটি পর্যবেক্ষণ করতে পারবেন পৃথিবীর মানুষ। 

তবে চাঁদ এবং শহরের লাইটের আলোর উজ্জ্বলতা যদি বেশি হয় তাহলে খালি চোখে ধূমকেতুটির দেখা নাও মিলতে পারে।

ধূমকেতুটির ব্যাস মাত্র এক কিলোমিটার। পৃথিবী থেকে দেখতে পাওয়া সর্বশেষ দুইটি ধূমকেতুর চেয়ে আকারে অনেকটাই ছোট এটি।

এর আগে ২০২০ সালের মার্চে নিওওয়াইজ ও ১৯৯৭ সালে হেল-বপ নামের ধূমকেতু পৃথিবী থেকে খালি চোখে দেখা গিয়েছিল। হেল-বপের ব্যাস ছিল প্রায় ৬০ কিলোমিটার।

জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস বিভার জানিয়েছেন, ধূমকেতুটি ময়লা, এমিট এবং সবুজ রঙের আভা দিয়ে তৈরি। ধারণা করা হচ্ছে এ ধূমকেতুটি এসেছে অর্ট মেঘ থেকে। 

এটি সৌর জগতের রহস্যময় বরফীয় বস্তুর কাছে অবস্থিত। সর্বশেষবার ধূমকেতুটি যখন পৃথিবীর কাছে এসেছিল তখন পৃথিবী ছিল পুরাতন প্রস্তরযুগে। 

জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করছেন, এবার পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার পর হয়তো এ ধূমকেতুটি সৌর জগত থেকে হারিয়ে যাবে।


একাত্তর/এসজে


শত শত কোটি বছর আগে পৃথিবীতে দিনের বেলার দৈর্ঘ্য ছিল গড়ে ১৩ ঘণ্টারও কম। তবে এটি ধীরে ধীরে বাড়ছে, আর এর পেছনে প্রধান কারণ হলো চাঁদ এবং পৃথিবীর মহাসাগরের মধ্যে সম্পর্ক।মানব ইতিহাসের পুরোটা জুড়ে...
মহাবিশ্বের সবচেয়ে বড় কৃষ্ণগহ্বরগুলোর একটির সন্ধান পাওয়ার দাবি করেছেন যুক্তরাজ্যের ডারহাম ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানীরা। নতুন একটি পদ্ধতি ব্যবহার করে কৃষ্ণগহ্বরটির সন্ধান মিলে বলে জানিয়েছেন এই...
৫০ হাজার বছর পর আবার দেখা দিয়েছে ‘অ্যা রেয়ার গ্রিন কমেট’ নামের ধূমকেতু। ভারতের কাশ্মীরে লাদাখের আকাশে এটিকে সম্প্রতি দেখা গেছে। অ্যাস্ট্রোফোটোগ্রাফারেরা ইতোমধ্যেই এর সুন্দর আকর্ষণীয় ছবিও...
৫০ হাজার বছরে একবার পৃথিবী ও সূর্যের কাছে আসে এমন একটি ধূমকেতু আগামী সপ্তাহগুলোতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই ধূমকেতুটি দেখা যাবে। শনিবার (৭...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর