৫০ হাজার বছর পর পৃথিবীর আকাশে এক বিরল ধুমকেতু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২৮ পিএম

৫০ হাজার বছর পর আবার দেখা দিয়েছে ‘অ্যা রেয়ার গ্রিন কমেট’ নামের ধূমকেতু। ভারতের কাশ্মীরে লাদাখের আকাশে এটিকে সম্প্রতি দেখা গেছে। অ্যাস্ট্রোফোটোগ্রাফারেরা ইতোমধ্যেই এর সুন্দর আকর্ষণীয় ছবিও তুলেছেন।

পৃথিবী ও মঙ্গলের কক্ষপথের মাঝে ঘণ্টায় প্রায় দুই লাখ সাত হাজার কিলোমিটার বেগে ঘুরে বেড়াচ্ছে সবুজ রঙের এই ধূমকেতুটি। এর নিউক্লিয়াসের আয়তন ১ দশমিক ৬ কিলোমিটার, আর এর লেজটি সুদীর্ঘ। কয়েক লাখ কিলোমিটার দীর্ঘ। 

বরফ যুগের পর প্রথমবারের মতো পৃথিবীর কাছাকাছি এসেছে বিরল সবুজ ধুমকেতু। কমেট ই-৩ নামক এই ধূমকেতুটি প্রায় ৫০ হাজার বছর পর পৃথিবী থেকে দেখা যাচ্ছে। 

এবার পৃথিবী অতিক্রম করে গভীর মহাকাশে ফিরে যাওয়ার পর, বর্তমান পৃথিবীতে বসবাসকারী কোনও ব্যক্তি ধূমকেতুটিকে আর দেখতে পাবে না।

ধূমকেতুটি যত সামনে আসবে তত উজ্জ্বল লাগবে। বিজ্ঞানীরা বলছেন, ১০ ফেব্রুয়ারির দিকে  মঙ্গলের কাছাকাছি এই ধূমকেতুটিকে দেখা যাবে। ধূমকেতু থেকে এই মহাকাশের, মহাশূণ্য এবং  এই সৌরজগতের ও এর সৃষ্টির নানা বিরল তথ্য জানা যায়।

ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরিতে জেডটিএফ টেলিস্কোপ ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানী ব্রাইস বলিন এবং ফ্রাঙ্ক মাসি সর্বপ্রথম বিরল এই ধূমকেতুটি আবিষ্কার করেন। এ প্রসঙ্গে ব্রাইস বলিন বলেন, ধূমকেতু শনাক্ত করার জন্য তিনি একটি সিস্টেম সক্রিয় করেছিলেন। 

যা প্রতি রাতে গভীর মহাকাশের শত শত ছবি নিতে সক্ষম। তবে রাতের আকাশে তিনি এমন কিছু খুঁজে পাবেন যা আগে কখনও কোনও জীবিত মানুষ দেখেনি তা তিনি ভাবতে পারেননি।

তিনি বলেন, ধূমকেতুর কেন্দ্রে থাকা সবুজ নিউক্লিয়াস ও ঘনীভুত এলাকার কারণে একে সবুজ দেখায়। এটি অনেক ধীর গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, ফলে লম্বা সময় ধরে দেখা যাবে।

সবুজ রঙের অতিকায় লেজ বিশিষ্ট এই ধূমকেতুটির নিউক্লিয়াসের আয়তন প্রায় এক দশমিক ছয় কিলোমিটার। পৃথিবী থেকে ধূমকেতুটি প্রায় ২৮ মিলিয়ন মাইল দূরে অবস্থান করছে।


একাত্তর/এআর

৫০ হাজার বছর পরে ধেয়ে আসছে এক বিরাট ধূমকেতু। যে ধূমকেতু এবার খালি চোখে দেখা যাবে পৃথিবী থেকে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধূমকেতুটি পৃথিবীর পাশ দিয়ে যাবে। এই ধূমকেতুর নাম দেওয়া হয়েছে C-2022 E3...
৫০ হাজার বছরে একবার পৃথিবী ও সূর্যের কাছে আসে এমন একটি ধূমকেতু আগামী সপ্তাহগুলোতে পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে খালি চোখেই ধূমকেতুটি দেখা যাবে। শনিবার (৭...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর