ডিসেম্বরে আমাজনে বন উজাড়ের মোচ্ছব

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো শাসনকালের শেষ মাসে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে আমাজনে বন ধ্বংসের হার ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। 

দেশটির ন্যাশনাল স্পেস এজেন্সির নজরদারি প্রোগ্রামের তথ্য অনুসারে, গত মাসে (ডিসেম্বরে) বিশ্বের বৃহত্তম এ রেইনফরেস্টের ব্রাজিলের অংশে ২১৮ দশমিক ৪ বর্গ কিলোমিটার (৮৫ বর্গ মাইল) বনভূমি ধ্বংস হয়ে গেছে।

সংস্থাটির বরাতে আল-জাজিরা জানায়, ২০২১ সালের ডিসেম্বরে আমাজনে ৮৭ দশমিক ২ বর্গ কিলোমিটার (৩৪ বর্গ মাইল) বন ধ্বংস হয়েছিল, আর ২০২২ সালে তা প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য, বলসোনারোকে নির্বাচনে পরাজিত করার পর চলতি বছরের ১ জানুয়ারি ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ক্ষমতায় আসেন। 

এর আগে বলসোনারোর শাসনকালে আমাজনে গড় বার্ষিক বন উজাড় আগের দশকের তুলনায় ৭৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

পরিবেশগত গ্রুপগুলোর একটি জোট ক্লাইমেট অবজারভেটরির নির্বাহী সচিব মার্সিও অ্যাস্ট্রিনি একটি বিবৃতিতে বলেছেন, বলসোনারো সরকারের সময় শেষ হতে পারে, কিন্তু করুণ পরিবেশগত পরিস্থিতি এখনও দীর্ঘ সময়ের জন্য অনুভূত হবে। 

এমনকি ২০২২ সালের আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের গুরুত্বপূর্ণ শুষ্ক মৌসুমেও বন উজাড় রেকর্ড উচ্চতায় ছিল। সে সময় এ অঞ্চলে দাবানলও বেড়ে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, মূলত খামার ব্যবসা এবং জমি দখলকারীদের জন্যই বন ধ্বংস হয়েছে।  

আরও পড়ুন: দেশজুড়ে শৈত্যপ্রবাহ আরও বাড়বে

অন্যদিকে ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত ব্রাজিলের নেতৃত্ব দিয়েছিলেন, যখন বন উজাড়ের হার হ্রাস পেয়েছিল।

তিনি ব্রাজিলের পরিবেশ সুরক্ষা কর্মসূচিগুলো পুনরায় চালু করার, বন উজাড়ের বিরুদ্ধে লড়াই করার এবং জলবায়ু সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়েছেন৷


একাত্তর/আরবিএস  

ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এখন এক অদ্ভুত ও চরম ঝুঁকিপূর্ণ মোড় নিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘস্থায়ী মার্কিন নৌ-অবরোধে পিষ্ট ইরান এখন মার্কিন যুদ্ধজাহাজ...
ইরান-মার্কিন যুদ্ধের এক ভয়াবহ চূড়ান্ত মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অভাবনীয় হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মঙ্গলবার রাতে তার দেয়া সময়সীমা বা 'ডেডলাইন' শেষ হওয়ার প্রাক্কালে তিনি...
ইরানের শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের টার্গেট করে ইসরাইলের ধারাবাহিক হত্যাকাণ্ড এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবকাঠামো ধ্বংসের হুমকির মুখে তেহরান তার অনড় অবস্থানের কথা...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর