এক দশকের রেকর্ড ভাঙলো দিল্লি, কুয়াশায় দৃশ্যমানতা শূন্য

আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ১২:১৫ পিএম

পৌষের শেষে টানা এক সপ্তাহের শৈত্যপ্রবাহে কাঁপছে ভারতের রাজধানী দিল্লি। পুরনো সব রেকর্ড ভেঙে এ অঞ্চলে রোজই পারদ পড়ছে। প্রায় ১০ বছর পর এবারই টানা ছয়দিনের শৈত্যপ্রবাহ দেখলো দিল্লি। 

টাইমস অব ইন্ডিয়া বলছে, দিল্লিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যা গড় তারপমাত্রা থেকে পাঁচ ডিগ্রি কম এবং চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। 

অন্যদিকে ভারত-শাসিত কাশ্মীরে তাপমাত্রা মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। উত্তরের অন্যান্য রাজ্যগুলোও তীব্র শৈত্যপ্রবাহের সাথে লড়াই করছে।

কুয়াশার চাদরে ঢেকে গেছে একাধিক অঞ্চল। রোববার সন্ধ্যা থেকে পরবর্তী ২০ ঘন্টারও বেশি সময় ধরে দিল্লিতে দৃশ্যমানতা প্রায় শূন্য ছিল। ফলে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সীমিত হয়ে আসে যোগাযোগ ব্যবস্থা। 

আবহাওয়া অধিদপ্তর জনগণকে আবহাওয়ার অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত "বহিরের কার্যকলাপ এড়িয়ে চলতে বা সীমিত করতে" বলেছে। ঘন কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। 

image

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

রাজধানী দিল্লির কর্তৃপক্ষ স্কুলগুলোকে শীতকালীন ছুটি বাড়াতে বলছে এবং আগামী কয়েকদিনের ক্লাস বাতিল করতে বলেছে।

ঘন কুয়াশার কারণে দিল্লি বিমানবন্দর থেকে দুইশ' টিরও বেশি উড়োজাহাজ দেরিতে উড়েছে এবং পাঁচটি দিল্লিগামী বিমান জয়পুরের দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কুয়াশার কারণে ৭০টিরও বেশি ট্রেন দেরিতে ছেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার পর্যন্ত দিল্লির আকাশ কুয়াশায় ঢাকা থাকবে। তবে মঙ্গলবার রাত থেকে কুয়াশা এবং শীত কিছুটা কমতে পারে। 

 

 একাত্তর/আরবিএস  

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর