ইসরায়েলি হাইফা বন্দর কিনলো ভারতের আদানি গ্রুপ

আপডেট : ১১ জানুয়ারি ২০২৩, ১০:৫৪ পিএম

ইসরায়েলের অন্যতম প্রধান বন্দর হাইফা কিনে নিয়েছে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ। ১১৫ কোটি ডলার মূল্যে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বন্দরটির মালিকানা পেয়েছে তারা। 

মঙ্গলবার (১০ জানুয়ারি) ইসরায়েলের অর্থমন্ত্রী বেটজালেল মট্রিক বিষয়টি নিশ্চিত করেছেন। খবর: রয়টার্স।

এর আগে, গত বছরের জুলাইয়ে হাইফা বন্দর বিক্রির ঘোষণা দেয় ইসরায়েল। সেসময় দরপত্র জেতে ভারতীয় বহুজাতিক সংস্থা আদানি গ্রুপ এবং স্থানীয় রাসায়নিক ও রশদ সরবরাহকারী প্রতিষ্ঠান গাদত। 

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্দরগুলো বিক্রি করে প্রাইভেট ডক নির্মাণে বিনিয়োগ করছে ইসরায়েল। মূলত খরচ কমানো এবং জাহাজ আনলোডে অতিরিক্ত সময় কমাতে এই পদক্ষেপ নিয়েছে তারা।

বহু বছর ধরে শ্রমিক ধর্মঘটে জর্জরিত গুরুত্বপূর্ণ এই বন্দরটি বিক্রিতে সময় লেগেছে পাঁচ বছর।

আরও পড়ুন: রাশিয়াকে কূটনীতিকের সংখ্যা কমাতে বলছে এস্তোনিয়া

উল্লেখ্য, ইসরায়েলের আমদানি-রপ্তানির প্রায় ৯৯ শতাংশই হয়ে থাকে দেশটির সমুদ্র বন্দরগুলোর মাধ্যমে। গত বছর চীনের সাংহাই আন্তর্জাতিক বন্দর গ্রুপ (এসআইপিজি) হাইফা উপসাগরের তীরে নতুন একটি বন্দর চালু করে।


একাত্তর/জো

ভারতীয় শিল্পপতি গৌতম আদানি আবারও এশিয়ার শীর্ষ ধনীর মর্যাদা ফিরে পেয়েছেন। শুক্রবার তার মালিকানাধীন আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে বিপুল পরিমাণে বৃদ্ধি পাওয়ায় এই পরিবর্তন আসে।
ইরানের ওপর চালানো হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। মঙ্গলবার, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এক...
ঘুষকাণ্ডে যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ আনার পর এই প্রথম এ নিয়ে মুখ খুললেন আদানি।
ভারতের সংসদের শীতকালীন অধিবেশন আদানি ঘুষকাণ্ড আর মণিপুর পরিস্থিতি যে উত্তাপ ছড়াবে, সেটি আগেই অনুমান করা যাচ্ছিলো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর