আদানিকাণ্ডে আবারও মুলতবি ভারতীয় সংসদের অধিবেশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পিএম

ভারতের সংসদের শীতকালীন অধিবেশন আদানি ঘুষকাণ্ড আর মণিপুর পরিস্থিতি যে উত্তাপ ছড়াবে, সেটি আগেই অনুমান করা যাচ্ছিলো। গত সোমবার প্রথম দিনেই সেই অনুমান সত্যি প্রমাণ হলো। টানা তৃতীয় দিনের মতো বৃহস্পতিবার ও আদানি ঘুষকাণ্ডসহ একাধিক ইস্যু নিয়ে তুমুল হট্টগোলের জেরে ভারতের সংসদের উভয় কক্ষ মুলতবি করা হয়েছে। 

ভারতীয় সংসদের উভয় কক্ষ বৃহস্পতিবার সকালেই সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। বিরোধী দলগুলোর সদস্যরা আবারও আদানি গ্রুপের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে সংসদীয় কার্যক্রম ব্যাহত করেন। চলতি সপ্তাহে তৃতীয়বারের মতো এ ঘটনা ঘটলো।

অধিবেশন মুলতবির পর কংগ্রেসের এমপি মণিকম ঠাকুর বলেন, আমরা আদানি ইস্যুতে সংসদে আলোচনা করতে চাই। তিনদিন ধরে কংগ্রেস প্রধানমন্ত্রীর ব্যাখ্যা চাইছে, কিন্তু তিনি ও তার দল এড়িয়ে যাচ্ছেন। আজ আমরা যখন এ ব্যাপারে আবার আলোচনা করতে চাইলাম, তখন বিজেপি হট্টগোল করলো।  

দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির আদানির পক্ষ নেওয়া এবং ভারতে আদানির বিরুদ্ধে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ করেছে অনেক বিরোধী দল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সম্প্রতি মন্তব্য করেন, গৌতম আদানিকে গ্রেপ্তার করা উচিত। অথচ মোদি তাকে রক্ষা করছেন।

সরকার এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও বিজেপি জানিয়েছে যে, আদানিকে রক্ষা করার কোনো দরকার নেই। বিজেপির মুখপাত্র গোপাল কৃষ্ণ আগরওয়াল বলেছেন, ‘আইন তার নিজস্ব পথে চলবে। তাকে নিজেকে রক্ষা করতে দিন। আমরা শিল্পপতিদের বিরুদ্ধে নই এবং তাদের জাতি গঠনে সহযোগী মনে করি।

এর আগে গত সোমবার অধিবেশন শুরু হতেই আদানি ইস্যুতে আলোচনার দাবি তোলে বিরোধীরা। এ সময় হট্টগোল শুরু হলে তার জেরে প্রথমে এক ঘণ্টার জন্য অধিবেশন মুলতবি করে দেয়া হয়। এরপর নানা ইস্যু নিয়ে বাকবিতণ্ডায় উত্তাপ সৃষ্টি হলে ২৭ নভেম্বর পর্যন্ত মুলতবি হয়ে যায় উচ্চকক্ষের অধিবেশন।

মার্কিন কর্তৃপক্ষ গৌতম আদানি, তাঁর ভাতিজা সাগর আদানি এবং আদানি গ্রিনের ব্যবস্থাপনা পরিচালক বিনীত জৈনকে ২৬৫ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার অভিযোগে অভিযুক্ত করেছে। এ অর্থ চুক্তি পেতে এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করার জন্য ব্যবহৃত হয়েছে বলে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

কর্মকর্তাদের রাজি করানোর পর আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহ করার চেষ্টা শুরু করে। এক্ষেত্রে আদানি গ্রিন এনার্জি নিজেদের প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী ও ঘুষবিরোধী প্রচেষ্টার বিষয়ে মিথ্যা, বিভ্রান্তিকর তথ্য-উপাত্ত দিয়েছিল।

এআরএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর