জম্মু-কাশ্মীরে গাড়ি খাদে পড়ে তিন ভারতীয় সেনা নিহত

আপডেট : ১২ জানুয়ারি ২০২৩, ০৩:২৮ পিএম

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার মাচালে সেনাবাহিনীর একটি গাড়ি গভীর খাদে পড়ে এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) এবং সেনাবাহিনীর অন্য দুই জওয়ান নিহত হয়েছে। দুর্ঘটনার প্রায় ১২ ঘণ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সেনাবাহিনীর গাড়িটি বরফে ঢাকা রাস্তা পার হওয়ার সময় ছিটকে গিয়ে গভীর খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পরপরই অন্যান্য জওয়ানদের সাথে নিকটস্থ সেনা চৌকির জওয়ানরা তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করে। পরে সকালে তিন সেনার মৃতদেহ উদ্ধার করে সেনাবাহিনী। খবর এনডিটিভি'র। 

নিহতরা হলেন, জম্মুর বাসিন্দা নায়েব সুবেদার পুরুষোত্তম কুমার (৪৩), হিমাচল প্রদেশের মান্দওয়ারা গ্রামের বাসিন্দা হাবিলদার অমরিক সিং (৩৯) এবং হিমাচল প্রদেশের জওয়ান অমিত শর্মা (২৩)।

নিহত তিনজনই ডোগরা রেজিমেন্টের ১৪তম ব্যাটালিয়নের সদস্য।

আরও পড়ুন: মূল্যস্ফীতি কমায় জনমনে স্বস্তি এসেছে: প্রধানমন্ত্রী 

বুধবার সেনা সূত্রে জানা যায়, নিহত তিন সেনার মধ্যে এক জন ‘জেসিও’ (জুনিয়র কমিশনড অফিসার) এবং দুই জন ‘ওআর’ রয়েছেন। সেনারা যে এলাকায় খাদে পড়েছিলেন সেটি তুষারময় এলাকা ছিল। 

এর আগে গত নভেম্বর মাসেও ওই অঞ্চলে একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল। সে সময় তুষারধসে তিন সেনা নিহত হয়েছিল। 


একাত্তর/আরবিএস  

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর