সোলেদার দখলে নেয়ার দাবি রাশিয়ার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

এক মাসের দীর্ঘ যুদ্ধের পর ইউক্রেনের লবণের খনিবিশিষ্ট শহর সোলেদারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়ার দাবি করেছে রাশিয়া। এটিকে একটি 'গুরুত্বপূর্ণ পদক্ষেপ' বলে অভিহিত করেছে তারা।

শুক্রবার (১৩ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই বিজয় রাশিয়ান সৈন্যদের নিকটবর্তী বৃহত্তর শহর বাখমুত থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে ফেলতে সহায়তা করবে। 

এর আগে ইউক্রেন জানিয়েছিল, সোলেদারে তাদের বাহিনী এখনও লড়াই করছে এবং সেখানে রাতভর সক্রিয় যুদ্ধ হয়েছে।

সোলেদারের চারপাশে লড়াইটি এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী লড়াইগুলোর একটি ছিল বলে ধারণা করা হচ্ছে। 

তবে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, সোলেদারের জন্য লড়াই এখনও চলছে। রাশিয়ার বিরুদ্ধে 'তথ্য বিভ্রাট'-এর অভিযোগ করেছে তারা।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হ্যানা মালয়ার শুক্রবার বলেন, সোলেদারে যুদ্ধ অব্যাহত ছিল এবং এটি 'রাতভর উত্তপ্ত' ছিল। ইউক্রেনীয় যোদ্ধারা 'সাহসীভাবে রক্ষণভাগ ধরে রাখার চেষ্টা করছিল' দাবি করে তিনি বলেন, এটি যুদ্ধের একটি কঠিন পর্যায়ে ছিল।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সোলেদারের আঞ্চলিক গভর্নর পাভলো কিরিলেনকো জানান, ১৫ শিশুসহ ৫৫৯ জন বেসামরিক নাগরিক শহরে রয়ে গেছে এবং তাদের সরানো যায়নি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সের্হি চেরেভাতি বলেছেন, রাশিয়া তার সেরা ভাড়াটে যোদ্ধা এবং অন্যান্য ইউনিট সোলেদারে পাঠিয়েছে।

তবে সোলেদার রাশিয়ার হাতে চলে গিয়েছে এমন দাবি অস্বীকার করে তিনি বলেন, 'আমরা আর কোনও বিবরণ দেব না কারণ আমরা আমাদের যোদ্ধাদের কৌশলগত অবস্থান প্রকাশ করতে চাই না'। 

আরও পড়ুন: চীনে করোনা সংক্রমণ ৯০ কোটি ছাড়ালো

রাশিয়ান সামরিক বাহিনীর জন্য শহরটির তাৎপর্য নিয়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে বিতর্ক রয়েছে। তবে সোলেদার দখল করতে পারলে সেটিকে সম্ভবত রাশিয়ার ১০ মাসের যুদ্ধে কয়েকমাসের ব্যর্থতা এবং বিপর্যয়ের পরে একটি বিজয় হিসাবে স্বাগত জানানো হবে।

যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার বলছে, সম্ভবত রাশিয়ান বাহিনী সোলেদার দখল করেছে। তবে এর মানে এই নয় যে তারা এখনই বাখমুতকে ঘিরে ফেলতে সক্ষম হবে।


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর