সাগরে মিলিয়ন টন তেজস্ক্রিয় পানি নিষ্কাশন করবে জাপান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৬:৫০ পিএম

ধ্বংস হওয়া ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এক মিলিয়ন টনের বেশি তেজস্ক্রিয় পানি এবছর সমুদ্রে নিষ্কাশন করার কথা জানিয়েছে জাপান। 

শুক্রবার (১৩ জানুয়ারি) জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বলেন, এই বসন্ত বা গ্রীষ্মের মধ্যে কোন এক সময় এটি করা হবে বলে আশা করা হচ্ছে।

তবে তার আগে দেশটির সরকার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কাছ থেকে একটি 'বিস্তারিত প্রতিবেদনের' জন্য অপেক্ষা করবে বলে জানান তিনি। 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এ প্রস্তাবকে নিরাপদ বললেও, প্রতিবেশী দেশগুলো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

২০১১ সালের ফুকুশিমা বিপর্যয় ছিল চেরনোবিলের পর সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা। বিদ্যুৎ কেন্দ্রটির ডিকমিশনিং প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হলেও সেটি শেষ হতে চার দশক সময় লাগতে পারে৷

প্রতিদিন প্ল্যান্টটি ১০০ ঘনমিটার দূষিত পানি উত্পাদন করে। ভূগর্ভস্থ পানি ও সমুদ্রের পানির এই মিশ্রণ চুল্লিগুলোকে ঠাণ্ডা রাখতে ব্যবহৃত হয়। 

এরপর তা ফিল্টার করে ট্যাঙ্কে সংরক্ষণ করা হয়। এই পানি সংরক্ষণের জন্য সাইটে এক দশমিক তিন মিলিয়ন ঘনমিটারেরও বেশি স্থান থাকলেও তা দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

প্রতিবেশী দেশ এবং স্থানীয় জেলেরা এই প্রস্তাবের বিরোধিতা করেছেন, যা ২০২১ সালে জাপান সরকার অনুমোদন করেছিল।

স্বচ্ছতার অভাবের অভিযোগে প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম জাপানের সমালোচনা করেছে।

ফোরামের সেক্রেটারি জেনারেল হেনরি পুনা বলেন, প্রশান্ত মহাসাগরীয় মানুষরা উপকূলীয় মানুষ, এবং সমুদ্র তাদের জীবিকা নির্বাহের অবিচ্ছেদ্য অংশ হয়ে চলেছে।

আরও পড়ুন: চীনে করোনা সংক্রমণ ৯০ কোটি ছাড়ালো

তিনি বলেন, '২০২১ সালে যখন আমরা আমাদের উচ্চ পর্যায়ের শীর্ষ সম্মেলন করেছিলাম তখন জাপানের নেতারা যে প্রতিশ্রুতি দিয়েছিল তা তারা ভঙ্গ করছে। আমরা সম্মত হয়েছিলাম যে এই পানি নির্গত করার আগে আমাদের সমস্ত স্বাধীন বৈজ্ঞানিক এবং যাচাইযোগ্য বৈজ্ঞানিক প্রমাণগুলো দেখতে  দেয়া হবে। দুর্ভাগ্যবশত, জাপান সহযোগিতা করছে না।'

উল্লেখ্য, ২০১১ সালে উত্তর-পূর্ব জাপানে ৯ মাত্রার ভূমিকম্পে সৃষ্ট সুনামি ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানে, তিনটি চুল্লি প্লাবিত করে এবং একটি বড় বিপর্যয়ের জন্ম দেয়।


একাত্তর/এসজে
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর