জোশীমঠের পর কর্ণপ্রয়াগের বাড়িঘরেও ফাটল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৩, ০৭:২৯ পিএম

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের জোশীমঠে ৭০০টিরও বেশি ভবনে বড়সড় ফাটল দেখা দেওয়ার পরে ওই রাজ্যেরই আরেকটি শহর কর্ণপ্রয়াগের অনেক বাড়িতেও ফাটল দেখা দিচ্ছে।

জোশীমঠের বিপজ্জনক হিসাবে চিহ্নিত হওয়া ভবনগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে কিন্তু কর্ণপ্রয়াগে এখনও সমীক্ষা চালানো হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানায়, জোশীমঠে ৭০০টি ভবন বিপজ্জনক হিসাবে চিহ্নিত করা হলেও ভেঙ্গে ফেলা হবে দুটি বড় হোটেল ভবন।

তবে বিপজ্জনক বাড়িগুলির বাসিন্দারা গত কয়েকদিন ধরেই ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ দেখাচ্ছেন।

সরকার অবশ্য বলছে, এই আপদকালীন পরিস্থিতিতে প্রত্যেক পরিবারকে দেড় লাখ টাকা সহায়তা দেওয়া হবে, আর তাদের বাড়ি-জমির বাজারদর হিসাব করে পরে পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করা হবে।

জোশীমঠ থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কর্ণপ্রয়াগের তহশিলদার (স্থানীয় প্রশাসক) সুরেন্দ্র দেব জানিয়েছেন, বহুগুণা নগর এলাকার বেশ কিছু বাড়িতে ফাটল দেখা দিয়েছে।

কোন বাড়িগুলি সারানোর অনুপযুক্ত, সেগুলো চিহ্নিত করতে বুধবার তারা একটা সমীক্ষা চালিয়েছেন। বাসিন্দাদের পুনর্বাসন কেন্দ্রে সরিয়ে নিয়ে যাওয়ার পরে শুধু ওই বাড়িগুলি ভেঙ্গে ফেলা হতে পারে।

আরও পড়ুন: সাগরে মিলিয়ন টন তেজস্ক্রিয় পানি নিষ্কাশন করবে জাপান

এখন পর্যন্ত তারা ২৭টি এরকম ভবন চিহ্নিত করতে পেরেছেন, যেগুলি আর সারানোর অবস্থায় নেই।

কর্ণপ্রয়াগের বেশ কয়েকজন বাসিন্দাকে উদ্ধৃত করে ইংরেজি সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ২০১৩ সাল থেকেই সেখানকার বিভিন্ন বাড়িতে ফাটল দেখা দিতে শুরু করে, যা এখন বিপজ্জনকভাবে বড় হয়ে গেছে।


একাত্তর/এসজে
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর