দাঙ্গার বিষয়ে বলসোনারোর বিরুদ্ধে তদন্তের সিদ্ধান্ত

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ০২:৩৯ পিএম

ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সরকারি ভবনে হামলার ঘটনার তদন্তে ডানপন্থী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। 

বলসোনারো অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে একটি ভিডিও পোস্ট করার কয়েকদিন পর দেশটির কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে হামলার এই ঘটনা ঘটে।

প্রসিকিউটররা বলছেন, বলসোনারো এই ধরনের দাবি করে অপরাধকে উসকে দিয়েছেন। 

শুক্রবার (১৩ জানুয়ারি) তারা সাবেক প্রেসিডেন্টকে তদন্তে অন্তর্ভুক্ত করতে সুপ্রিম কোর্টের কাছে দাবি জানিয়েছেন।

আট জানুয়ারির দাঙ্গার জন্য সম্ভাব্য দায়ীদের মধ্যে এই প্রথমবার বলসোনারোর নাম দেওয়া হলো। 

বলসোনারোর ভিডিওতে দাবি করা হয়, প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা পদে নির্বাচিত হননি বরং সুপ্রিম কোর্ট এবং ব্রাজিলের নির্বাচনী কর্তৃপক্ষ দ্বারা নির্বাচিত হয়েছেন।

ব্রাজিলের প্রসিকিউটর জেনারেলের অফিস (পিজিআর) এক বিবৃতিতে বলেছে, ভোটকে প্রশ্নবিদ্ধ করে 'বলসোনারো প্রকাশ্যে একটি অপরাধকে উসকে দিতেন'।

দাঙ্গার পরে পোস্ট করা ভিডিওটি পরে মুছে ফেলা হয়। তবে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় যুক্তি দিয়েছে যে, এর বিষয়বস্তু বলসোনারোর আগের আচরণের তদন্ত করার জন্য যথেষ্ট।

পিজিআর দাঙ্গার 'প্ররোচনা এবং বুদ্ধিবৃত্তিক লেখকত্বের' যে তদন্তের কথা বলেছে তাতে বলসোনারোকে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দে মোরেস।

তিনি বলেন, 'গণতন্ত্রের বিরুদ্ধে কাপুরুষতার সাথে ষড়যন্ত্র করে যারা একটি ব্যতিক্রম রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে চলেছেন তাদেরকে জবাবদিহি করতে হবে'।

এদিকে, পেটে ব্যথা নিয়ে বলসোনারোকে ফ্লোরিডার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন তার স্ত্রী। 

লুলার কাছে দায়িত্ব হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পাড়ি জমান তিনি। 


একাত্তর/এসজে
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়া ও লিউ জেনলির বিরুদ্ধে ‘শৃংখলা ও আইন’ গুরুতর লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তির আয় নিয়ে আনীত তদন্ত সমাপ্ত ঘোষণা করেছে দেশটির পার্লামেন্টারি কমিশনার। লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির...
ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা গাজায় ১১ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে পরিবারের সামনে গুলি করে হত্যার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর)।
রাশিয়ার সামরিক নেতৃত্ব উৎখাতের ঘোষণা দেয়া ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিরুদ্ধে ফৌজদারি মামলার তদন্ত অব্যাহত রয়েছে।সোমবার রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয়ের এক সূত্রের বরাতে রুশ...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর