তদন্ত থেকে টিউলিপকে অব্যাহতি

আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ১২:৫৬ পিএম

যুক্তরাজ্যের কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক সেক্রেটারি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সম্পত্তির আয় নিয়ে তদন্ত শেষ করেছে দেশটির পার্লামেন্টারি কমিশনার। এরপরই টিউলিপের বিরুদ্ধে আনা অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

লন্ডনে অবস্থিত একটি রেন্টাল প্রপার্টির আয়ের তথ্য তিনি জমা দেননি, এমন অভিযোগকে ঘিরে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। পার্লামেন্টারি কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জুলাই টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওই অভিযোগটি করা হয়। খবর বিবিসি’র।

পার্লামেন্টারি কমিশনার ড্যানিয়েল গ্রিনবার্গ জানান, টিউলিপকে তদন্ত থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। টিউলিপ তার আয়ের হিসাব উল্লেখ করতে দেরি হওয়ার পেছনে যে কারণ দেখিয়েছেন, সেটি গ্রহণ করা হয়েছে। 

কমিশনার আরও বলেন, হ্যাম্পস্টেডের এমপি টিউলিপ তার ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। ভবিষ্যতে এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও তিনি নিশ্চিত করেছেন। 

টিউলিপের দল লেবার পার্টির একজন মুখপাত্রও জানান, টিউলিপ দেরিতে আয়ের তথ্য জমা দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। তার ভুলটি অনিচ্ছাকৃত উল্লেখ করে তিনি আরও বলেন, পার্লামেন্টারি কমিশনার টিউলিপের বিরুদ্ধে তদন্ত বাতিল করেছেন ও তাকে ভুল শুধরে নেওয়ার সুযোগ দিয়েছেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও লেবার পার্টি এমপি টিউলিপ সিদ্দিককে ব্রিটেনের সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। নির্বাচনে তিনি লেবার পার্টির প্রার্থী হিসেবে লন্ডনের হ্যাম্পস্টেড এন্ড হাইগেইটে কনজারভেটিভ পার্টি ডন উইলিয়ামসের বিপক্ষে দাঁড়ান। ফলাফল ঘোষণা শেষে তিনি প্রায় দ্বিগুণ ভোট পেয়ে বিজয় লাভ করেন। 

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর