নিরস্ত্র ফিলিস্তিনিদের গুলি করে হত্যার অভিযোগ তদন্তের আহ্বান জাতিসংঘের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১২:০৮ পিএম

ইসরাইলি সেনাবাহিনীর বিরুদ্ধে ওঠা গাজায় ১১ জন নিরস্ত্র ফিলিস্তিনিকে পরিবারের সামনে গুলি করে হত্যার অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার সংঘটিত এ ঘটনার তদন্ত শুরু করতে ইসরাইলকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর)।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার বলেছেন, এ দাবিগুলো ‘যুদ্ধাপরাধের সম্ভাব্যতা সম্পর্কে আশঙ্কা বাড়ায়।’ তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

ওএইচসিএইচআর’র তথ্যানুসারে, ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) ‘আন্নান বিল্ডিং’ নামে পরিচিত আল রেমালপাড়ার আল আওদা বিল্ডিংয়ে কথিত অভিযান চালায় ইসরাইলি সেনারা। সেখানে আন্নান পরিবার ছাড়াও আরও তিনটি পরিবার আশ্রয় নিচ্ছিল। অভিযান চলাকালে ওখানকার পুরুষদেরকে নারী ও শিশুদের থেকে আলাদা করে আইডিএফ সেনারা এবং পরিবারের সদস্যদের সামনেই কমপক্ষে ১১ জন পুরুষকে গুলি করে হত্যা করে যাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এখানেই শেষ হয়নি তাদের আইডিএফ সদস্যদের নৃশংসতা। এরপর নারী ও শিশুদেরকে একটি কক্ষে নিয়ে যাওয়ার নির্দেশ দেয় সেনারা। সেখানে তাদের দিকে হয় গুলি না হয় একটি গ্রেনেড ছুড়ে মারা হয়। এতে এক নবজাতক এবং এক শিশুসহ আরও কয়েকজন গুরুতর আহত হয়।

‘গাজা শহরে বেআইনি হত্যাকাণ্ড’ নামে প্রকাশিত একটি প্রতিবেদনে জাতিসংঘের এ সংস্থাটি বলেছে, ‘ইসরাইলি কর্তৃপক্ষকে অবিলম্বে এই অভিযোগগুলোর জন্য একটি স্বাধীন, পুঙ্খানুপুঙ্খ এবং কার্যকর তদন্ত প্রতিষ্ঠা করতে হবে, এবং তা প্রমাণিত হলে এই ধরনের গুরুতর লঙ্ঘনের পুনরাবৃত্তি রুখতে দায়ীদের অবশ্যই বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করতে হবে।

এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে ওএইচসিএইচআর। তবে কথিত বিশদ বিবরণ এবং পরিস্থিতির সত্যতা ‘এখনও যাচাই করা হচ্ছে’। এ বিষয়ে আইডিএফ এখনও কোনো তথ্য প্রকাশ করেনি বলে জাতিসংঘের এ সংস্থাটি জানিয়েছে।

 

একাত্তর/জো
টাইমলাইন: হামাস-ইসরাইল সংঘর্ষ
১১ অক্টোবর ২০২৫, ১৩:৩৯
১৮ অক্টোবর ২০২৪, ২০:৫৪
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি শীর্ষ সামরিক কর্মকর্তা ঝাং ইউশিয়া ও লিউ জেনলির বিরুদ্ধে ‘শৃংখলা ও আইন’ গুরুতর লঙ্ঘনের সন্দেহে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
গাজা উপত্যকায় দুই বছরের বেশি সময় ধরে টনের পর টন বোমা ফেলে মাটির সঙ্গে মিলিয়ে দেয়ার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, সেই উপত্যকা পুর্নগঠনের দায়িত্ব নিতে যাচ্ছেন।
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরাইল আরো পাঁচ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে । এছাড়া আরও ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করেছে। 
গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর (আইডিএফ) হামলার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি পুনরায় কার্যকর করা হয়েছে। তবে, এই যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে উত্তেজনা এখনও রয়েছে। খবর টাইমস অব ইসরাইলের।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর