শেষ হলো কিশিদার 'জি-৭' সফর, আবারও ঐক্যের ডাক

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪৩ পিএম

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও সাতটি শিল্পোন্নত দেশের জোট জি-৭ -এর অন্যান্য নেতাদের সাথে এই বিষয়ে একমত হওয়ার ওপর জোর দিয়েছেন যে, আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে। 

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, জি-৭ ভুক্ত পাঁচটি দেশ সফরের শেষ ধাপে শনিবার (১৪ জানুয়ারি) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে জাপানের অবস্থান স্পষ্ট করেন কিশিদা।

এসময় ফ্রান্স, ইতালি, ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্রের নেতাদের সাথে আলোচনার কথা স্মরণ করে কিশিদা জানান, তিনি দ্বিপাক্ষিক বিষয় এবং সহযোগিতার পাশাপাশি বিশ্বব্যাপী অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রতিটি দেশের নেতাদের সাথে খোলামেলাভাবে মত বিনিময় করেছেন।

কিশিদার ভাষ্যমতে, তিনি হিরোশিমায় এই বছরের জি-৭ শীর্ষ সম্মেলনের সভাপতি হিসেবে জাপানের ভূমিকা ব্যাখ্যা করার পাশাপাশি তাদের সাথে জি-৭ -এর সারা বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেছেন।

জাপানের প্রধানমন্ত্রী বলেন, তিনি এবং অন্যান্য নেতারা আইনের শাসনের ভিত্তিতে আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষার প্রচেষ্টায় জোটটির ঐক্যের বিষয়টি পুনঃনিশ্চিত করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার বৈঠকের বিষয়ে কিশিদা বলেন, প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত এবং পাল্টা হামলা চালানোর ক্ষমতা অর্জনসহ জাপানের জাতীয় নিরাপত্তা কৌশলে একটি বড় পরিবর্তন করার সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন প্রেসিডেন্ট।

কিশিদা এও বলেন, তিনি এবং বাইডেন এই বিষয়ে একমত হয়েছেন যে, জাপান এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলগুলো একই ধারায় রয়েছে।

তার ভাষ্যানুযায়ী, একটি যৌথ বিবৃতি প্রকাশের আগে জাপান-মার্কিন জোটের নিরোধক ক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে তারা তাদের সংকল্প নবায়ন করে নিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের মে মাসে হিরোশিমায় অনুষ্ঠিতব্য জি-৭ শীর্ষ সম্মেলনের আগে, জোটের দেশগুলোর নেতাদের সাথে আলোচনা করতে ফ্রান্স, ইতালি, ব্রিটেন, কানাডা এবং যুক্তরাষ্ট্র সফর শুরু করেন কিশিদা। চলতি বছর জোটটির সভাপতি রাষ্ট্রের দায়িত্বে রয়েছে জাপান।

জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ। এ সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা ৬৪ ভাগের প্রতিনিধি ($২৬৩ ট্রিলিয়ন)।

আগে এটি ছিল 'জি-৮', কিন্তু ২০১৪ সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে ২০১৪ এর ২৪ মে রাশিয়াকে জি-৮ থেকে বাদ দেয়া হয়।


একাত্ত/আরবিএস   

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এশিয়ার দুই মহাশক্তি চীন ও জাপানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা এখন এক নতুন এবং বিপজ্জনক মোড় নিয়েছে। জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু...
জাপানের সাধারণ নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর খাদ্যপণ্যের ওপর বিক্রয় কর কমানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ি তাকাইচি। সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সাধারণ মানুষের...
জাপানের পশ্চিমাঞ্চলে মঙ্গলবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে, যার মাত্রা ছিল ৬ দশমিক ২। তবে দেশটির আবহাওয়া কার্যালয় জানিয়েছে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর