কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ০৫:৪৩ পিএম

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে নদীতে নৌকা ডুবে কমপক্ষে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর: এপি।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যাত্রী, পণ্য ও পশু বোঝাইয়ের কারণে নৌকাটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কঙ্গোর কর্মকর্তারা জানান, প্রতিবেশী রিপাবলিকান অব কঙ্গোর উদ্দেশে রওনা হওয়ার পর মঙ্গলবার রাতে বাসানকুসু শহরের কাছে নৌকাটি লুলুঙ্গা নদীতে ডুবে যায়। ওই নৌ-দুর্ঘটনা থেকে প্রায় ৫৫ জন যাত্রী বেঁচে ফিরেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তা।

যে অঞ্চলে নৌকাটি ডুবে যায়, সেখানকার সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী পক্ষগুলোর প্রেসিডেন্ট জ্যাঁ-পিয়েরে ওয়াঙ্গেলা সাংবাদিকদের জানান, নৌকাডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৪৫ জন।

তিনি জানান, নৌকাটিতে ২০০ জনের মতো যাত্রী ছিলেন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের এভাবে গাদাগাদি করে পার হওয়া ছাড়া কোনো বিকল্পও নেই বলেও জানান তিনি।

আরও পড়ুন: ‘অতি ধনীরা বিশ্বকে জীবন্ত খেয়ে ফেলছে’

প্রসঙ্গত, কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে নৌকা ডুবে বিপুল প্রাণহানি নতুন ঘটনা নয়। গত বছর অক্টোবরেও কঙ্গোর ইকোয়েটর প্রদেশে নদীতে নৌকা ডুবে ৪০ জনেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছিল।


একাত্তর/জো

গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর