নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬৪ জনের মৃত্যুর আশঙ্কা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:১৭ পিএম

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামফারা রাজ্যে নৌকাডুবিতে অন্তত ৬৪ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

জামফারা রাজ্যের গুম্মি শহরের কাছে কৃষিজমিতে যাওয়ার জন্য ৭০ জন কৃষককে নিয়ে নদী পার হওয়ার সময় কাঠের নৌকাটি ডুবে গিয়ে নিখোঁজ হন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ শিগগরিই উদ্ধার অভিযানের জন্য বাসিন্দাদের ডেকে আনেন। টানা তিন ঘণ্টা চেষ্টার পর ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের নেতৃত্বদানকারী স্থানীয় প্রশাসক আমিনু নুহু ফালালে বলেন, ‘গুম্মি এলাকায় দ্বিতীয়বারের মতো এ ধরনের নৌকাডুবির ঘটনা ঘটেছে।’ জরুরী পরিষেবা দলগুলো তাদের অনুসন্ধান অভিযান আরও জোরদার করেছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, নদীর ওপাড়ের কৃষিজমিতে যাওয়ার জন্য প্রতিদিন ৯০০’র বেশি কৃষককে নদী পার হতে হয়। তবে সেখানে মাত্র দুইটি খেয়ানৌকা রয়েছে, যেগুলোতে প্রায়ই উপচে পড়া ভিড় হয়।

অবহেলিত জামফারা রাজ্যটি ইতোমধ্যেই খনিজ সম্পদ নিয়ন্ত্রণের জন্য অপরাধী চক্রের অত্যাচারে জর্জরিত। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণেও সেখানে মারাত্মক ক্ষতিসাধন হয়েছে। দুই সপ্তাহ আগেই আকস্মিক বন্যায় সেখানকার ১০ হাজারেরও বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছিল।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ জিবুতি থেকে ইয়েমেন অভিমুখে যাওয়ার পথে সমুদ্রের বুকে এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় অন্তত ১০৯ জন অভিবাসীর করুণ মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন...
নাইজেরিয়ার কুখ্যাত ও দুর্ধষ জঙ্গি গোষ্ঠী বোকো হারাম এবং এর সহযোগী সংগঠন আইএসডব্লিউএপি’র যোদ্ধারা এখন বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট ব্যবহার করে...
গ্রিসের ভূমধ্যসাগরীয় দ্বীপ ক্রিটের দক্ষিণে গাভদোস দ্বীপের উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে এবং আরও ২৫ জন নিখোঁজ রয়েছেন।
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর