জার্মান লেপার্ড ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন

আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ০১:১৯ পিএম

ন্যাটো জোট ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় বহুকাঙ্ক্ষিত জার্মানির তৈরি লেপার্ড ট্যাঙ্ক পাচ্ছে না ইউক্রেন। 

শুক্রবার (২০ জানুয়ারি) ইউক্রেনকে লেপার্ড ট্যাঙ্ক সরবরাহে সিদ্ধান্ত নিতে জার্মানির র‌্যামস্টেইনে বিমানঘাঁটিতে বৈঠকে বসেছিলেন জোটটির কর্মকর্তাসহ ৫০টি দেশের প্রতিনিধিরা। খবর: আলজাজিরা। 

ইউক্রেনের ডিফেন্স কন্টাক্ট গ্রুপ আয়োজিত ওই বৈঠকে যুদ্ধবিধ্বস্ত দেশটির মিত্ররা ভারী অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দিলেও ঐক্যে পৌঁছাতে পারেননি। সম্মেলনজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল জার্মানির তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধট্যাঙ্ক লেপার্ড-২ ইউক্রেনকে পাঠানোর বিষয়টি। বিধ্বংসী ওই ট্যাঙ্ক পাঠাতে দেশটির ওপর রীতিমতো বড় ধরনের চাপ দিয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। 

যদিও জার্মানির পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি তাদের আব্রামস ট্যাঙ্ক ইউক্রেনকে দেয়, তাহলেই কেবল বার্লিন ওই ট্যাঙ্ক দেবে। 

এদিকে, ট্যাঙ্কের বিষয়ে কিছু না বলে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেন বিজয়ী হওয়ার আগ পর্যন্ত সব ধরনের সহায়তা করবে ওয়াশিংটন। এরই মধ্যে ২৫০ কোটি ডলারের সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাঠানো হবে ২ হাজার রকেট এবং ৫৫৩ সাঁজোয়া যান। 

অবশ্য রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, ট্যাঙ্ক পাঠালেও কোনো লাভ হবে না। বরং এসব ট্যাঙ্ক রক্ষণাবেক্ষণসহ নানা কারণে ইউক্রেনের বোঝা হয়ে দাঁড়াবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি গত কয়েক সপ্তাহ ধরেই অন্যান্য সরঞ্জামের চেয়ে ট্যাঙ্ক দেওয়ার ওপর বেশি জোর দিয়ে আসছেন। যুক্তরাষ্ট্রের তৈরি আব্রামস এবং জার্মানির লেপার্ড-২ ট্যাঙ্ক দুটিই চেয়েছে ইউক্রেন।

আরও পড়ুন: ওয়াগনার গ্রুপকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলছে যুক্তরাষ্ট্র

জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্তোরিয়াস জানান, ট্যাঙ্ক সরবরাহ করা হবে কিনা তা নিয়ে সম্মেলনে কোনো সিদ্ধান্ত হয়নি। ট্যাঙ্ক দেওয়া না-দেওয়ার পক্ষে-বিপক্ষে নানা কারণ আছে। প্রায় এক বছর ধরে চলমান যুদ্ধে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সুবিধা ও অসুবিধাগুলো খুব সাবধানে মূল্যায়ন করা উচিত।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর