লেপার্ড ট্যাংক প্রশ্নে মতবদলের ইঙ্গিত জার্মানির

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ০৪:২৪ পিএম

পোল্যান্ড ইউক্রেনে লেপার্ড ২ ট্যাংক পাঠাতে চাইলে জার্মানি সেখানে বাধা দেবে না বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক। তেমনটা হলে নতুন করে রুশ হামলার আশঙ্কায় থাকা ইউক্রেনের জন্য তা হবে যুগান্তকারী এক সিদ্ধান্ত। 

পশ্চিমা মিত্ররা গত সপ্তাহে ইউক্রেনের জন্য বিলিয়ন ডলার অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু তারা ট্যাঙ্ক সরবরাহের বিষয়ে জার্মানিকে ভেটো তুলে নিতে রাজি করাতে ব্যর্থ হয়েছে।

তবে জার্মানির অবস্থান পরিবর্তনের ইঙ্গিত করে রোববার (২২ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী আনালিনা বেয়ারবক বলেছেন, পোল্যান্ড যদি ইউক্রেনে জার্মান অনুমোদন ছাড়াই তার লেপার্ড ২ ট্যাঙ্ক পাঠায় তাহলে তার সরকার তাতে বাধা দেবে না।

এই জাতীয় কোনও পোলিশ সিদ্ধান্তের বিষয়ে তার সরকারের প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি ফ্রান্সের এলসিআই টিভিকে বলেন, 'এখন পর্যন্ত প্রশ্নটি জিজ্ঞাসা করা হয়নি, তবে যদি আমাদের জিজ্ঞাসা করা হয় তবে আমরা পথ আটকাবো না'।

ইউক্রেনের কর্মকর্তারা কয়েকমাস ধরে পশ্চিমা মিত্রদের কাছে তাদের আধুনিক জার্মান তৈরি ট্যাঙ্ক সরবরাহ করার আহ্বান জানিয়ে আসছে। তবে জার্মানি সেগুলো পাঠাতে বা ন্যাটোভুক্ত অন্য দেশগুলোকে তা করার অনুমতি দেয়নি।

বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশের কাছেই লেপার্ড ট্যাংক রয়েছে। তবে ইউক্রেনে তা পাঠাতে হলে জার্মানির অনুমতির প্রয়োজন। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ইউক্রেনের জন্য এগুলোকে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন।

আরও পড়ুন: মোগাদিসুতে আল-শাবাবের বোমা হামলায় নিহত পাঁচ

জার্মানি লেপার্ড ট্যাংক ইউক্রেনে পাঠাতে প্রবল চাপের মধ্যে রয়েছে। তবে চ্যান্সেলর ওলাফ শোলৎজের সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি যুদ্ধে সামরিকভাবে জড়ানোর ব্যাপারে সন্দিহান এবং রাশিয়াকে উত্তেজিত করতে পারে এমন আকস্মিক পদক্ষেপের বিষয়ে সতর্ক।

যুক্তরাষ্ট্র ইউক্রেনে আব্রামস ট্যাংক পাঠালে জার্মানিও ট্যাংক দিতে পারে বলে জানিয়েছে তারা। তবে আব্রামস ট্যাংকের রক্ষণাবেক্ষণ করা জটিল, এমন দাবিতে ট্যাংক পাঠাতে দ্বিধা করছে যুক্তরাষ্ট্র। 

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার দ্বিতীয় দিনের মতো বলেছে যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝঝিয়াতে তাদের অবস্থানের উন্নতি হয়েছে। যদিও ইউক্রেনের একজন সামরিক মুখপাত্র রাষ্ট্রীয় সম্প্রচারককে বলেছেন, পরিস্থিতি 'কঠিন' কিন্তু স্থিতিশীল।


একাত্তর/এসজে

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া অঞ্চলে মানবিক ত্রাণ বিতরণ কেন্দ্রে রাশিয়ার নৃশংস বিমান হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক ডজন মানুষ। চলতি বছরে...
জার্মানির দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের অ্যালপাইন পর্বতমালার চূড়ায় অবস্থিত হিটলারের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক অবকাশ কেন্দ্র কেলস্টাইন হাউস ভয়াবহ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি প্রাসাদটি...
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ওলেশকি শহরে মানবিক সহায়তা পৌঁছে দেয়া ও আটকে পড়া বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে একটি সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে রাশিয়া-ইউক্রেন। যুক্তরাষ্ট্রের...
ইউক্রেন সংঘাত অবসানে মার্কিন প্রশাসনের নতুন কূটনৈতিক তৎপরতার মধ্যেই কিয়েভ ও মস্কোর মধ্যে হামলার তীব্রতা এক নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। রাতে একদিকে রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে অন্তত ২১টি...
নোয়াখালীর সেনবাগে মহাসড়কে অভিযান চালিয়ে একটি পিকআপের বডির ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ৬২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে...
গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
ইরানে সরকার পরিবর্তনের উচ্চাশা নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ এই যুদ্ধের প্রভাবেই খোদ ওয়াশিংটনে তাঁর নিজের রাজনৈতিক ক্ষমতার ভিত নড়ে গেছে। আকাশচুম্বী জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর