হাইতিতে প্রধানমন্ত্রীর বাসভবন ও বিমানবন্দরে পুলিশের হামলা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৯ পিএম

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হাতে পুলিশ কর্মকর্তাদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা চালিয়েছে দেশটির পুলিশ সদস্যরা। এরপর তারা রাজধানীর বিমানবন্দর সাময়িকভাবে দখল করে ফেলে। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পুলিশ পরিচয় দেয়া বেসামরিক পোশাকে বিক্ষোভকারীরা প্রথমে প্রধানমন্ত্রী আরিয়েল হেনরির সরকারি বাসভবনে হামলা চালায়। পরে হেনরি আর্জেন্টিনা সফর থেকে ফেরার সময় বিমানবন্দরে ঢুকে পড়ে তারা। 

হেনরি সাময়িকভাবে বিমানবন্দরে আটকা পড়লেও পরে পোর্ট-অ-প্রিন্সে তার বাসভবনে ফিরে আসেন। এসময় তার পিছু নেয় বিক্ষোভকারীরা। তার বাড়ির বাইরে ভারী গুলিবর্ষণের শব্দ শোনা গেছে বলেও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। 

এ ব্যাপারে তাৎক্ষণিক মন্তব্যের জন্য হাইতির জাতীয় পুলিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়কে অনুরোধ করা হলেও তারা তাতে সাড়া দেয়নি।

রয়টার্স আরও জানিয়েছে, পোর্ট-অ-প্রিন্সের চারপাশের রাস্তা এবং উত্তরের বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীরা অবরুদ্ধ করে রেখেছিল।

আরও পড়ুন: করাচিতে কারখানার বিষাক্ত ধোঁয়ায় ১৮ জনের মৃত্যুর অভিযোগ

মার্কিন সরকারের একদল কর্মকর্তা ওই সময়ে হাইতি সফর করছিলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ওয়াশিংটনের সমস্ত কর্মীর হিসাব রয়েছে এবং তারা সতর্কতা হিসেবে কিছু মিটিং সরিয়ে নিয়েছে।

হাইতিয়ান মানবাধিকার গোষ্ঠী আরএনডিডিএইচ এক বিবৃতিতে জানিয়েছে, হেনরি ২০২১ সালের জুলাই মাসে ক্ষমতায় আসার পর থেকে ৭৮ জন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের জন্য প্রধানমন্ত্রী এবং জাতীয় পুলিশের প্রধান ফ্রান্টজ এলবেকে দায়ী করা হয়েছে। 


একাত্তর/এসজে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই মেয়াদের শাসনকালে বিশ্বের অন্তত ১৫টি দেশকে হয় সামরিক হামলার হুমকি দিয়েছেন, নয়তো হামলার সম্ভাবনা জিইয়ে রেখেছেন, কিংবা সরাসরি সামরিক আগ্রাসন চালিয়েছেন।...
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
গত মাসের যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যে যখন এক ধরনের আপেক্ষিক শান্ত পরিবেশ বিরাজ করছিলো, ঠিক তখনই আবারও ঘনীভূত হচ্ছে যুদ্ধের কালো মেঘ। ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি জোরদার...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর