ভারতে একদিনে তিনটি উড়োজাহাজ বিধ্বস্ত

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০২:২৯ পিএম

ভারতের দুইটি রাজ্যে একইদিনে তিনটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এসব দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। 

শনিবার (২৮ জানুয়ারি) সকালে রাজস্থানে একটি চার্টার্ড বিমান ও মধ্যপ্রদেশে বিমান বাহিনীর দুইটি উড়োজাহাজ ভেঙে পড়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

শনিবারই রাজস্থান সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে তিনটি উড়োজাহাজ দুর্ঘটনা তার সফর ঘিরে উদ্বেগ বাড়িয়েছে।

এনডিটিভি জানায়, মধ্যপ্রদেশে গত দুই দিন ধরে ভারতীয় বিমান বাহিনীর মহড়া চলছিল। শনিবার সকালে গোয়ালিয়র বিমানঘাঁটি থেকে সুখোই-৩০ ও মিরাজ ২০০০ যুদ্ধবিমান মহড়া শুরু করে। 

তবে উড্ডয়নের কিছুক্ষণ পরই মোরেনার কাছে দুটি উড়োজাহাজ ভেঙে পড়ে। উড়োজাহাজের পাইলটদের এখনও খোঁজ মেলেনি। তারা বেঁচে আছেন কি না, তাও এখনও জানা যায়নি। 

ভারতীয় বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। বিমান দুটির ব্ল্যাকবক্সের খোঁজ করা হচ্ছে। ব্ল্যাক্সবক্সের খোঁজ পাওয়া গেলেই দুর্ঘটনার আসল কারণ জানা যাবে।

বিবৃতিতে আরও বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে মহড়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শৈত্যপ্রবাহের কারণে দেরিতে মহড়া শুরু হয়। সুখোই বিমানটি সকালে সাড়ে ৯টা নাগাদ প্রথমবার মহড়া দিয়ে অবতরণও করে। পরে ১১টা ১৫ মিনিট নাগাদ আবার ওড়া শুরু করলে সেটি ভেঙে পড়ে। 

আরও পড়ুন: ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের নিন্দা উত্তর কোরিয়ার

অন্যদিকে, শনিবার সকালে রাজস্থানের ভরতপুরের নাগলা দিদা এলাকায় একটি চার্টার্ড বিমান ভেঙে পড়ে। ওই বিমানে কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি।

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।


একাত্তর/এসজে

ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর