কানাডায় ইসলামোফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৪:৩৪ পিএম

মুসলমানদের ওপর সাম্প্রতিক কিছু হামলার প্রেক্ষিতে কানাডায় ইসলামোফোবিয়া বিরোধী উপদেষ্টা নিয়োগ দেয়া হয়েছে। 

প্রথমবারের মতো এই পদটি তৈরি করা হয়েছে এবং বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এ পদে নিয়োগ দেয়া হয়। খবর: সিবিসি। 

দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাংবাদিক ও অধিকারকর্মী আমিরা আলগাহবি পদটি পূরণ করবেন। তিনি ইসলামোফোবিয়া, পদ্ধতিগত বর্ণবাদ, জাতিগত বৈষম্য এবং ধর্মীয় অসহিষ্ণুতার বিরুদ্ধে লড়াইয়ে ফেডারেল সরকারের প্রচেষ্টাকে সমর্থন ও সম্প্রসারণে উপদেষ্টা, বিশেষজ্ঞ এবং প্রতিনিধি হিসেবে কাজ করার জন্যে পদটি পূরণ করবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আলগাহবির নিয়োগের প্রশংসা করে বলেছেন, ইসলামোফোবিয়া ও সব ধরনের ঘৃণার বিরুদ্ধে লড়াইয়ে এ নিয়োগ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

তিনি আরও বলেন, কানাডার জন্যে বৈচিত্র্য একটি বড়ো শক্তি। কিন্তু অনেক মুসলিমের কাছে ইসলামোফোবিয়াও একটি পরিচিত বিষয়। গত কয়েক বছর ধরে কানাডার মুসলিম সম্প্রদায়কে লক্ষ্য করে একের পর এক ভয়াবহ হামলা চালানো হয়।

আরও পড়ুন: ইউক্রেনে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্তের নিন্দা উত্তর কোরিয়ার

সক্রিয় মানবাধিকার কর্মী আমিরা কানাডিয়ান রেস রিলেশনস ফাউন্ডেশনের যোগাযোগ বিষয়ক প্রধান এবং টরেন্টো স্টার পত্রিকার একজন কলাম লেখক। এছাড়া সরকারি সম্প্রচার কেন্দ্র সিবিসিতে তিনি এক যুগেরও বেশি সময় কাজ করেছেন।


একাত্তর/জো

যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন ভারতীয় নাগরিক নিখিল গুপ্ত (৫৪)। শুক্রবার নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে...
শান্ত ও নিভৃত শহর হিসেবে পরিচিত ব্রিটিশ কলম্বিয়ার টাম্বলার রিজ মঙ্গলবার এক রক্তক্ষয়ী বিকেলের সাক্ষী হলো। স্থানীয় একটি হাইস্কুলে এক নারী বন্দুকধারীর অতর্কিত হামলায় শিক্ষার্থী ও সাধারণ নাগরিকসহ মোট ৯...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ও কানাডাকে সংযোগকারী একটি নবনির্মিত সেতু উদ্বোধনে বাধা দেয়ার হুমকি দিয়েছেন। তার দাবি, ওয়াশিংটন তার উত্তরদিকের এই প্রতিবেশীকে যা যা দিয়েছে, তার পুরো...
চীনের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি চূড়ান্ত করলে কানাডা থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী সব পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে—এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর