লস অ্যাঞ্জেলসে তিনজনকে গুলি করে হত্যা, আহত চার

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ০২:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল এক বাড়িতে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। 

শনিবার (২৮ জানুয়ারি) গভীর রাতে লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলস থেকে দুই মাইল উত্তরে বেভারলি ক্রেস্ট এলাকায় এ ঘটনা ঘটে। খবর: এএফপি।

ঘটনার পরপর জরুরী পরিষেবাগুলি দ্রুত বেনেডিক্ট ক্যানিয়ন অঞ্চলের ওই ঠিকানায় ছুটে গেলে সেখানে তারা বাইরে পার্ক করা একটি গাড়িতে তিনজনকে মৃত অবস্থায় দেখতে পান। আহত আরও চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে যাদের মধ্যে দুইজন গুরুতর জখম হয়েছেন।

লস অ্যাঞ্জেলস পুলিশ এ হামলাকে স্বল্পমেয়াদী এক ভাড়া বাড়িতে একটি জমায়েতের ওপর হামলা হিসেবে বর্ণনা করেছে।

লস অ্যাঞ্জেলস পুলিশের সার্জেন্ট ব্রুস বোরিহান জানান, যতক্ষণ এই জমায়েতে উপস্থিত কয়েকজনের সাক্ষাৎকার না নিতে পারছি, ততক্ষণ এটি ঠিক কী ধরনের জমায়েত ছিল তা বলা যাচ্ছে না। তদন্তকারীরা আশপাশের বাড়িগুলোর সিসিটিভি ফুটেজ বা এমন কোনো প্রমাণ খুঁজছেন যাতে এখানে ঠিক কী ঘটেছে এবং কেন ভুক্তভোগীদের ওপর গুলি করা হলো, তা বোঝা যায়।

চলতি মাসে ক্যালিফোর্নিয়ায় এটি চতুর্থ গুলির ঘটনা। লস অ্যাঞ্জেলসের শহরতলীতে একটি ড্যান্সহলে গুলির ঘটনায় ১১ জন নিহত ও ৯ জন আহতের ঘটনার এক সপ্তাহ পর এই গুলির ঘটনা ঘটল। এর আগে, গত সোমবার সান ফ্রান্সিসকোর দক্ষিণে একটি মাশরুম খামারে বন্দুকধারীর গুলিতে সাতজন আহত হন।

আরও পড়ুন: পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪১

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সবচেয়ে কঠোর আগ্নেয়াস্ত্র আইন লস অ্যাঞ্জেলসেই বিদ্যমান। সেখানে বন্দুক হামলায় মৃত্যুর সংখ্যাও দেশের অন্য স্থানের তুলনায় কম ছিল। তবে, সাম্প্রতিক এ ঘটনাগুলো সেখানকার জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। 


একাত্তর/জো

পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর