চিলিতে দাবানলে নিহত ১৩, জরুরি অবস্থা জারি

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬ এএম

চিলির মধ্য-দক্ষিণাঞ্চলীয় কয়েকটি এলাকায় প্রচণ্ড তাপদাহের কারণে সৃষ্ট দাবানলে কমপক্ষে ১৩ জনের প্রাণহানির পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দাবানল ছড়িয়ে পড়ার পর থেকে শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৯ হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে।

চিলির কৃষিমন্ত্রী এস্তেবান ভ্যালেনজুয়েলা বলেন, শুক্রবার বিকেলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দুই ক্রু প্রাণ হারান।

ভ্যালেনজুয়েলা আরো বলেন, ‘লা আরেউকানিয়া এলাকায় এ হেলিকপ্টার দুর্ঘটনায় এক পাইলট ও এক মেকানিক প্রাণ হারানোয় আমি অত্যন্ত দুঃখিত। তারা দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।’

দাবানলের ঘটনায় নিহত চার বেসামরিক নাগরিকের সাথে সর্বশেষ মারা যাওয়া এ দুইজনের নাম যুক্ত হলো। এর আগে দাবানলে আরেক দমকলকর্মীর মৃত্যুর খবর পাওয়া যায়।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ও কানাডায় ভয়াবহ তুষারঝড়

সরকার নুবল ও বায়োবিও এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করলেও, এ দাবানলে মৌল ও লা আরাউকানিয়া এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসিডেন্ট গ্যারিয়েল বোরিক ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য তার ছুটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে এসব এলাকার ১৭৮টি স্পটে আগুন জ্বলছে।


একাত্তর/এসজে

দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
যুক্তরাষ্ট্রজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি ‘হাম’ (Measles)। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে...
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের বিষাক্ত ধোঁয়া সীমান্ত পেরিয়ে গ্রাস করেছে প্রতিবেশী মালয়েশিয়াকে। ঘন ও চোখঝাঁজানো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে মালয়েশিয়ার...
বেলজিয়ামের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখোমুখি হয়েছে দেশটি। দেশটির পূর্বঞ্চলের প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল 'হাই ফেন্স'-এ সৃষ্ট এই আগুনে ইতোমধ্যে ৩,০০০ হেক্টরেরও বেশি (প্রায় ২৭...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর