ইউক্রেনে মধ্যমপাল্লার রকেট পাঠাচ্ছে পশ্চিমারা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৯ পিএম

ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের সঙ্গে আছে ফ্রান্স ও ইতালিও। এরমধ্যে হিমার্স রকেট এবং গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্বস থাকবে। 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পেন্টাগন ঘোষণা দিয়েছে, তারা ইউক্রেনকে নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ সরবরাহ করবে। এই প্যাকেজের মধ্যে রকেট প্রপেল চালিত বোমা থাকবে।

পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার বলেন, ইউক্রেনের সেনারা বর্তমানে এ ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করছে, তবে তার চেয়ে নতুন চালানের বোমার পাল্লা হবে দ্বিগুণ।

তিনি জানান, নতুন চালানের বোমা পেলে ইউক্রেনের সেনারা দূরের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে। এ ধরনের বোমা দেড়শ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

উল্লেখ্য, গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ২৯০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এদিকে, শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে একমত হয়েছে। 

মধ্যমপাল্লার এ ক্ষেপণাস্ত্র ছুটে আসা ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধবিমান বা ড্রোন ধ্বংস করতে সক্ষম। রাশিয়া বারবার হুঁশিয়ারি দেয়ার পরও পশ্চিমারা এসব অস্ত্র দেয়ার কথা ঘোষণা করলো।



গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর