লাতিন আমেরিকার আকাশেও উড়ছে রহস্যময় বেলুন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩২ পিএম

আমেরিকার আকাশে উড়ে বেড়াচ্ছে চীনের রহস্যময় বেলুন। এমন বেলুনকাণ্ডে তোলপাড় বিশ্ব। বিশ্ব সেরা সমর শক্তির দেশ যুক্তরাষ্ট্রের আকাশে বেলুন দেখা যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আরও একটি বেলুনের খবর এসেছে। তবে এটি লাতিন আমেরিকার আকাশে দেখা গেছে। 

শুক্রবার রাতেই পেন্টাগনের এক বিবৃতিতে দ্বিতীয় রহস্যজনক বেলুনের দেখতে পাওয়ার কথা জানিয়ে দেয়। এবারের বেলুন দেখা গেছে লাতিন আমেরিকার উপরে। এসব নিয়ে যখন গোটা উত্তর ও দক্ষিণ আমেরিকায় তোলপাড় তখন বেইজিং বলেছে, এসব বেসামরিক আকাশযান।

এর আগে মন্টানার ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে উড়তে দেখা গিয়েছিল একইরকমের রহস্যজনক বেলুনকে। শুক্রবার চীন জানিয়েছে এটি মূলত একটি এয়ারশিপ, যা ভুল করে যুক্তরাষ্ট্রে চলে গেছে। কিন্তু তাহলে দ্বিতীয় বেলুনটি কার? সন্দেহের চোখ চীনের দিকেই।

বেলুনকাণ্ডে বাতিল হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের বেইজিং সফর। দুদিন আগেই যুক্তরাষ্ট্রের আকাশে রহস্যজনক বেলুন নিয়ে তোলপাড় শুরু হয়। পেন্টাগনের থেকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় আকাশে এই রহস্যজনক বেলুন দেখা গিয়েছে।

সবশেষ এ বেলুনের দেখা মেলে মন্টানায়, ম্যালস্টর্ম এয়ার ফোর্স বেসের কাছে। যেখানে পরমাণু অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা ও উৎক্ষেপণ করা হয়। গুরুত্বপূর্ণ এই ঘাঁটির কাছে রহস্যজনক বেলুনের দেখা মিলতেই চীনের বিরুদ্ধে গোপনে নজরদারি চালানোর অভিযোগ তোলা হয়। 

শুক্রবার রাতে আবারো পেন্টাগন জানায়, লাতিন আমেরিকাতেও রহস্যজনক একটি বেলুন উড়ে বেড়ানোর রিপোর্ট এসেছে। এটি আরেকটি চীনা নজরদারি বেলুন। তবে লাতিনের বেলুনটি ঠিক কোন দেশের উপরে রয়েছে তা জানাননি পেন্টাগনের মুখপাত্র প্যাট রায়ান। 


ভৌগোলিক গঠনের কারণে লাতিন আমেরিকা অঞ্চলের নিচে বেশ কিছু জটিল ভূ-টেকটোনিক ফাটল বা ফল্ট লাইন রয়েছে, যার ফলে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক কিছু ভূমিকম্পের সাক্ষী থেকেছে এই অঞ্চল।
লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 
দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বহনকারী আরও ৬০০ বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া। রোববার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, সিউলকে বিরক্ত করতেই এমন পদক্ষেপ নিয়েছে পিয়ংইয়ং।
সম্পর্কোন্নয়নের জন্য লাতিন আমেরিকার তিন দেশে পাঁচদিনের সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার সকালে এই সফরের উদ্দেশে তেহরান ছেড়েছেন প্রেসিডেন্ট রাইসি। খবর: আলজাজিরা।এই সফরে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর