কঙ্গোতে হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৫ পিএম

কঙ্গোর (ডিআরসি) পূর্বাঞ্চলে হেলিকপ্টারে গুলিবর্ষণে দক্ষিণ আফ্রিকার এক শান্তিরক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। 

শান্তিরক্ষী মিশনের এক মুখপাত্র এএফপি’কে জানান, নর্ড-কিভু প্রদেশের প্রাদেশিক রাজধানী গোমায় যাওয়ার পথে স্থানীয় সময় রোববার (৫ ফেব্রুয়ারি) বেলা ৩টায় হেলিকপ্টারটিকে লক্ষ্য করে গুলি বর্ষণ করা হয়।

ডিআরসি’র জাতিসংঘ মিশন (মনুস্কো)-এর মুখপাত্র আমাদু বা বলেন, কে বা কারা হেলিকপ্টারটিতে গুলি চালিয়েছে তা এখনো জানা যায়নি এবং এর সুনির্দিষ্ট অবস্থান এখনও নির্ধারণ করা হয়নি।

দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনীও ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনী (এসএএনডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘গণপ্রজাতান্ত্রিক কঙ্গোর গোমায় রোববার একটি ওরিক্স হেলিকপ্টারে গুলি বর্ষণ করা হয়েছে। গুলিতে এক ক্রু নিহত এবং অপর একজন আহত হয়। তবে হেলিকপ্টারটি নিরাপদে গোমা বিমানবন্দরে অবতরণ করে।’ 

আরও পড়ুন: ইরানে বিক্ষোভকারীসহ বহু বন্দিকে ক্ষমা ঘোষণা

‘এসএএনডিএফ’ আরও জানিয়েছে, এই দুর্ভাগ্যজনক ঘটনায় হতাহত সৈন্যদের পরিবারকে আনুষ্ঠানিকভাবে জানানোর প্রক্রিয়া চলছে।


একাত্তর/এসজে

গাজা থেকে শুরু করে কঙ্গো প্রজাতন্ত্র পর্যন্ত বিশ্বের বিভিন্ন সংঘাতময় অঞ্চলে ২০২৪ সালে শিশুদের ওপর সহিংসতা ভয়াবহ আকার ধারণ করেছে।
কঙ্গোর উত্তর পূর্বাঞ্চলে একটি নদীতে যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো শতাধিক মানুষ। যাত্রীদের সবাই বড়দিন উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ও চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় ভারতে একের পর এক বিক্ষোভের ঘটনা ঘটছে।
মাঙ্কিপক্স বা এমপক্সের টিকার প্রথম চালান পেয়েছে মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআরসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর