জনপ্রিয়তা কমছে বাইডেনের, অনিশ্চিত প্রেসিডেন্ট নির্বাচন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১১ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাজে সন্তুষ্ট মাত্র ৪১ শতাংশ মার্কিনি। তার স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণের প্রাক্কালে পরিচালিত এক জনমত জরিপ উঠে এসেছে এ তথ্য।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জনমত জরিপের বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

জরিপ অনুসারে ৬৫ শতাংশ মার্কিনি মনে করেন, যুক্তরাষ্ট্র এখন ‘ভুল পথে চলছে’। আর যুক্তরাষ্ট্রের বিশাল ঋণের বোঝা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ৫৫ শতাংশ মার্কিন নাগরিক।

অন্যদিকে আরেকটি  জনমত জরিপে দেখা গেছে, আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সংখ্যাগরিষ্ঠ অংশ ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করার বিরোধী।  

অ্যাসোসিয়েটেড প্রেস এবং এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ প্রকাশিত যৌথ জরিপে দেখা যায়, মাত্র শতকরা ৩৭ ভাগ ডেমোক্র্যাট রাজনীতিক চান প্রেসিডেন্ট বাইডেন আবার নির্বাচন করুন। গত নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনের সময় যে সংখ্যক ডেমোক্র্যাটিক দলের রাজনীতিক প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচন করার পক্ষে মত দিয়েছিলেন এখন তার চেয়ে শতকরা ১৫ ভাগ কম রাজনীতিক এখন তার নির্বাচনের পক্ষে রয়েছেন।

এছাড়া, গত মধ্যবর্তী নির্বাচনের সময় যত সংখ্যক প্রাপ্তবয়স্ক সাধারণ মানুষ প্রেসিডেন্ট বাইডেনের নির্বাচনের পক্ষে ছিলেন এখন তাদের মধ্যে শতকরা বাইশ ভাগের সমর্থন কমে গেছে।

আরও পড়ুন: এইচএসসির ফল জানবেন যেভাবে

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং জ্বালানির মূল্য বৃদ্ধির পাশপাশি মার্কিন পররাষ্ট্রনীতি নিয়ে চাপে পড়েছেন বাইডেন। এরইমধ্যে ইউক্রেন যুদ্ধের জন্য তাকে দায়ি মনে করেন অনেক নাগরিক। অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বাইডেনের নানা নীতি নিয়ে সমালোচনা করেছেন। 

বাইডেনের বয়স বর্তমানে ৮০ বছর এবং তিনি অনেক সময় কথা বলতে গিয়ে খেই হারিয়ে ফেলেন, আবার অনেক কিছু মনে রাখতে পারেন না। এরপরও বেশ কয়েক দফায় প্রেসিডেন্ট বাইডেন ২০২৪ সালের নির্বাচন করার ব্যাপারে তার আগ্রহের কথা জানিয়েছেন। তবে তিনি সম্প্রতি বলেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তার স্বাস্থ্যগত অবস্থা জেনে এবং পরিবারের সাথে আলোচনার ভিত্তিতে।  


একাত্তর/আরবিএস  

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর