ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের নিচ থেকে নবজাতক উদ্ধার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত উত্তর-পশ্চিম সিরিয়ার একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারকারীরা এক নবজাতক মেয়েশিশুকে উদ্ধার করেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার ভূমিকম্পটি আঘাত হানার পরপরই শিশুটির মায়ের প্রসব বেদনা দেখা দেয় এবং মারা যাওয়ার আগে তিনি সন্তান জন্মদান করেন।

নাটকীয় একটি ফুটেজে দেখা যায়, জিন্দারিসের ধ্বংসাবশেষ থেকে টেনে বের করার পর ধুলায় ঢেকে থাকা এক শিশুকে এক ব্যক্তি নিয়ে আসছেন।

শিশুটির এক স্বজন জানান, নবজাতকের বাবা, চার ভাইবোন এবং এক খালাও ভূমিকম্পে নিহত হয়েছে। তার মা আফরা, বাবা আবদুল্লাহ এবং তার চার ভাইবোনের জন্য একটি যৌথ শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।

আফরিনের কাছে স্থানীয় একটি হাসপাতালের একজন চিকিৎসক জানিয়েছেন, সে এখন স্থিতিশীল রয়েছে। 

তুরস্ক সীমান্তের কাছে ইদলিব প্রদেশের বিদ্রোহীদের অধ্যূষিত শহর জিন্দারিসের যে ভবনটিতে তার পরিবার বাস করত সেটি ছিল ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে ধসে পড়া ৫০টি ভবনের একটি।

শিশুটির চাচা খলিল আল-সুয়াদি বলেন, আত্মীয়রা ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। খনন করার সময় তারা একটি আওয়াজ শুনতে পান। ধুলো পরিষ্কার করে তারা নাভির সাথে থাকা নাড়িতে জড়ানো শিশুটিকে অক্ষত অবস্থায় পান। পরে তারা এটি কেটে ফেলেন এবং তার চাচাতো ভাই তাকে হাসপাতালে নিয়ে যায়।

শিশুরোগ বিশেষজ্ঞ হানি মারুফ বলেন, শিশুটিকে তার হাসপাতালে আনা হয়েছে এবং 'তার সমস্ত শরীরে বেশ কিছু আঘাত ও ক্ষত রয়েছে'। 

একটি ছবিতে তাকে ক্যানোলা সংযুক্ত অবস্থায় ইনকিউবেটরে শুয়ে থাকতে দেখা গেছে। 

আরও পড়ুন: ইউক্রেন পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে: মেদভেদেভ

দামেস্ক-ভিত্তিক সরকার এবং হোয়াইট হেলমেটস এর তথ্য অনুসারে, সিরিয়ায় ভূমিকম্পে নিহত ১৮০০ জনের মধ্যে শিশুটির পরিবার রয়েছে। হোয়াইট হেলমেটস একটি দাতব্য সংস্থা যাদের স্বেচ্ছাসেবকরা বিদ্রোহী অধ্যূষিত এলাকায় প্রথম উদ্ধার কাজে অংশ নেয়।

মঙ্গলবার এক টুইটে তারা বলে, 'সময় ফুরিয়ে আসছে। ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত লোক আটকা পড়ে আছে। প্রতি সেকেন্ডের অর্থ হতে পারে একটি জীবন বাঁচানো'। 


একাত্তর/এসজে

সিরিয়া জুড়ে সপ্তাহান্তে জ্বালানি তেলের মূল্য হঠাৎ এক ধাক্কায় রেকর্ড পরিমাণ বৃদ্ধিতে ছড়িয়ে পড়েছে তীব্র গণবিক্ষোভ। প্রায় দুই বছর আগে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে এটিই দেশটিতে সবচেয়ে বড় এবং...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর