পেরুর দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলায় সাত পুলিশ নিহত

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

পেরুর দক্ষিণাঞ্চলে একটি কোকা-উৎপাদিত উপত্যকায় এক অতর্কিত হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। জাতীয় পুলিশ এ খবর জানিয়েছে।

লা কনভেনসিয়ন প্রদেশের কুসকো অঞ্চলের, ভ্রায়েম নামে পরিচিত একটি বিস্তৃত উপত্যকায় (যার সংক্ষিপ্ত নাম ভ্যালি অফ দ্য রিভারস আপুরিম্যাক, এনি এবং মান্তারো) এ হামলা হয়।

সেখানকার সশস্ত্র বাহিনী কয়েক দশক ধরে ড্রাগ গ্যাং ও বামপন্থী  গোষ্ঠী শাইনিং পাথ-এর একটি অংশের বিরুদ্ধে লড়াই করে আসছে। খবর এএফপির।

জাতীয় পুলিশ টুইটার বার্তায় বলেছে, ‘আমরা ভ্রায়েমের নাটিভিদাদ শহরের কেন্দ্রে একটি পুলিশের গাড়িতে টহল দেয়ার সময় অতর্কিত হামলায় নিহত আমাদের পুলিশ ভাইদের হারানোর জন্য দুঃখিত। সেখানে ৭ পুলিশ কর্মকর্তা মারা গেছে।’

গত আগস্টে, পেরুভিয়ান আর্মি ‘সন্ত্রাসী শিবির’ এর বিরুদ্ধে অভিযান চালিয়ে ‘শাইনিং পাথ’-এর নেতা ভিক্টর ‘কুইসপে পালোমিনো’ বা ‘কমরেড হোসে’কে গুরুতরভাবে আহত করার দাবি করেছিল।

দেড় বছর আগে, ২০২১ সালের জানুয়ারিতে, পেরুর সামরিক বাহিনী স্প্যানিশ ভাষায় ‘সেন্ডেরো লুমিনোসো’ নামে এক গুরুতর অভিযান চালিয়ে গেরিলাদের উপর ভ্রায়েম গ্রুপের দুই নম্বর নেতা পেরুর অন্যতম মোস্ট ওয়ান্টেড কমরেড ও হোসের ভাই কমরেড রাউলকে হত্যা করে।

‘শাইনিং পাথ’-এর প্রায় সকল নেতাই মৃত বা কারারুদ্ধ, কিন্তু তাদের অবশিষ্টাংশের সংখ্যা প্রায় ৩৫০ জন সদস্যের মধ্যে ৮০ জন সশস্ত্র।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে: জাতিসংঘ

মাওবাদী গোষ্ঠীটি ১৯৮০ সালে আবির্ভূত হয়ে সরকারের বিরুদ্ধে ‘জনযুদ্ধ’ শুরু করে। দেশটির ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের তথ্য অনুসারে, সেনাবাহিনীর সাথে গোষ্ঠীটির পরবর্তী দুই দশকের সংঘর্ষে ৬৯ হাজার নিহত ও বিপুল সংখ্যক লোক নিখোঁজ হয়।


একাত্তর/আরএ

পেরুতে যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন।
পেরুর উত্তরাঞ্চলীয় বারানকা প্রদেশে একটি প্রাচীন শহর আবিষ্কারের ঘোষণা দিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রায় সাড়ে তিন হাজার বছরের পুরোনো এই শহরের নাম পেনিকো।
পেরুতে স্বর্ণের খনি থেকে ১৩ জন শ্রমিককে অপহরণের পর তাদের হত্যা করেছে অপরাধী চক্র। খনি শ্রমিকদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে অপহরণকারীরা।
স্প্যানিশ-পেরুভিয়ান ঔপন্যাসিক ও সাহিত্যে নোবেলজয়ী কথাশিল্পী মারিও ভার্গাস য়োসা মারা গেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর