সৌদি আরব মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ এএম

প্রথমবারের মতো সৌদি আরব মহাকাশে নারী নভোচারী পাঠাচ্ছে। রায়ানাহ বারনাওয়ী নামের ওই নারী নভোচারী ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) মিশনে পুরুষ নভোচারী আলী আল-কারনির সঙ্গে যোগ দেবেন।

আলী আল কারনি ও রায়ানাহ বারনাওয়ী ‘এএক্স-২ স্পেস মিশন’ ক্রু হিসেবে যোগ দেবেন এবং তাদের মহাকাশ ফ্লাইটটি যুক্তরাষ্ট্র থেকে উৎক্ষেপন করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের এ যৌথ উদ্যোগে তাদের সঙ্গে প্রশিক্ষণার্থী নভোচারী হিসেবে মারিয়াম ফেরদৌস ও আলী আল-গামদি নামের আরও দু’জন যোগ দেবেন।

২০১৯ সালে প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) এক নাগরিককে মহাকাশে পাঠিয়েছিল। সেসময় হাজ্জা আল-মানসুরি নামের ওই নাগরিক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন অবস্থান করেছিলেন। চলতি মাসে দেশটি তাদের সুলতান আল নেয়াদি নামের আরও এক নাগরিককে মহাকাশ স্টেশনে পাঠাচ্ছে। তিনি সেখানে ছয় মাস অবস্থান করবেন।

অর্থনীতিবেত বৈচিত্র্য আনতে ও তেলের ওপর নির্ভরতা কমাতে ‘ভিশন ২০৩০’ গোষণা করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এর অংশ হিসেবেই মহাকাশে নারী নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এর আগে ২০১৮ সালে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।


একাত্তর/এআর

হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর