দক্ষিণ আফ্রিকায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০, আহত ৬৮

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:২১ পিএম

দক্ষিণ আফ্রিকায় একটি সাজোঁয়া ট্রাক ও একটি ট্যুর বাসের মুখোমুখী সংঘর্ষে এখন পর্যন্ত ২০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। 

মঙ্গলবার লিম্পোপো প্রদেশ পরিবহন বিভাগের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নগদ অর্থ পরিবহন করা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখী সংঘর্ষে লিপ্ত হয়। সে সময় বাসে কতজন যাত্রী ছিল তা এখনও নিশ্চিত করা যায়নি। 

এদিকে দুর্ঘটনায় ট্যুর বাসটি ব্রিজ থেকে নদীতে পড়ে যায়, ফলে হতাহতের সংখ্যা আরও বেড়েছে। 

image

আরও পড়ুন: বসন্ত এসে গেছে, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি

বিবৃতিতে আরও বলা বলেছে, উদ্ধারকর্মীরা রাস্তা থেকে তিন জনের এবং নদীর তীর থেকে আরও ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে। 

অন্যদিকে আহতদের উদ্ধার করে এরইমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, এ বিষয়ে তদন্ত শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। 


একাত্তর/আরবিএস  

জীবন আর মৃত্যুর মাঝখানের এক ধূসর সীমান্তে দাঁড়িয়েছিলেন তিনি দীর্ঘ ১৩টি বছর। না ছিল কথা বলার শক্তি, না ছিল নিজের হাতে এক গ্লাস পানি খাওয়ার ক্ষমতা। অবশেষে ভারতের সুপ্রিমকোর্টের এক ঐতিহাসিক রায়ে সেই...
মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।
থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর। এক বিবৃতিতে জানিয়েছে থাই রয়্যাল হাউসহোল্ড ব্যুরো।
পর্তুগালের রাজধানী লিসবনে একটি ক্যাবল রেল দুর্ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৮ জন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর