এয়ারবাস থেকে ২৫০ উড়োজাহাজ কিনবে এয়ার ইন্ডিয়া

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৩ পিএম

এয়ার ইন্ডিয়া ফ্রান্সের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস থেকে ২৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) এই তথ্য জানায় টাটা-গ্রুপের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর: পিটিআই।

এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে দেশের বাণিজ্যিক বিমান পরিষেবায় নতুন ইতিহাস তৈরি হবে বলেও দাবি তাদের।

এ চুক্তি প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘এই চুক্তি ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক।’ 

টাটা সন্সের চেয়ারম্যান নটরাজ চন্দ্রশেখর জানান, নরেন্দ্র মোদী এবং‌ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকের পর এ চুক্তি হয়েছে। তাদের কাছে এটি এক ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।

পিটিআই জানায়, ২৫০টি বিমানের মধ্যে ৪০টি চওড়া এ৩৫০ মডেলের বিমান ও ২১০টি সরুকায় বিমান থাকবে।

নটরাজ চন্দ্রশেখর জানান, চওড়া বিমানগুলো বেশি দূরের ফ্লাইটের জন্য ব্যবহার করা হবে।

আরও পড়ুন: বিবিসির দিল্লি-মুম্বাই কার্যালয়ে ইডি'র অভিযান

শুধু এয়ারবাস নয়, বেঙ্গালুরুতে ‘অ্যারো ইন্ডিয়া ২০২৩’সহ একাধিক বিদেশি বিমান নির্মাতা সংস্থার সঙ্গে ভারতীয় বিমান সংস্থাগুলোর চুক্তি হতে পারে বলে সরকারের একটি সূত্র জানায়।


একাত্তর/জো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।
১৫ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের চটকদার দুনিয়া থেকে দূরে রাখতে নতুন করে কোমর বেঁধে মাঠে নেমেছে ফ্রান্স সরকার! দেশের সর্বোচ্চ সাংবিধানিক আদালতের ধাক্কা খাওয়ার পরও দমে যাননি ফরাসি...
ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর ক্যান-সুর-ম্যারের বিখ্যাত রেনোয়া জাদুঘর থেকে চার-চারটি অমূল্য চিত্রকর্ম চুরি করে নিয়ে গেছে একদল চোর। চুরি হওয়া এই শিল্পকর্মগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ ইউরো...
স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি ও বনাঞ্চলে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ার পর দেখতে দেখতে পার হয়ে গেছে পাঁচটি দিন। শতাব্দীর অন্যতম মারাত্মক এই অগ্নিকাণ্ডে এ পর্যন্ত প্রায় ৩০ হাজার মানুষকে...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিন উপলক্ষে এক নারকীয় ও বর্বরোচিত হামলা চালালো রুশ বাহিনী। ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোনের ভয়াবহ ঢেউ ছড়েছে মস্কো, যা সাম্প্রতিক...
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় এলাকায় করতোয়া নদীর ওপর প্রতীক্ষিত দ্বিতীয় সেতু নির্মাণের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়ার খবরে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে নদীর দুই পাড়ের মানুষের মাঝে। দীর্ঘদিনের কষ্ট ও...
জাতীয় পতাকাবাহী এয়ারলাইন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকীকরণ ও সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এয়ারবাস’-এর কাছ থেকে ১০টি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর